আলমডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আলমডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলমডাঙ্গা হাইরোডে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলামের দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আলা উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মহি উদ্দিন, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর কবীর মুকুল, ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদকদের মধ্যে ইউনুস আলী ও ডা. আক্তার হোসেন, বিএনপি নেতা মহাবুল মেম্বার ও শওকত খান।
যুবদল নেতা হাসানুজ্জামান হাসানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা সুন্নত আলী, বিএনপি নেতা হাকিম, রমজান আলী, যুবদল নেতা চিনির উদ্দিন, হাসান, সাদ্দাম খান, মিশকাত, মেহের আলী, মুক্তার, রাতুল, আরজেন আলী, মিন্টু ডা. আসুম, ইছাহক আলী, মদিন, আজিজ, মন্টু মিয়া, বজলু মন্ডল, শাহাজান, রবিদুল, আরিফ, মহাবুল, মুনতাজ ও জামিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা
১ ঘন্টা আগে
আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১ ঘন্টা আগে