আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে বাজারে বিক্রয় নিষিদ্ধ ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কুষ্টিয়া জেলার মিরপুরের মাদক ব্যবসায়ী আনারুলকে গ্রেফতার করেছে।
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মাদক | আলমডাঙ্গায় বাজারে বিক্রয় নিষিদ্ধ ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কুষ্টিয়া জেলার মিরপুরের মাদক ব্যবসায়ী আনারুল গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে বাজারে বিক্রয় নিষিদ্ধ ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কুষ্টিয়া জেলার মিরপুরের মাদক ব্যবসায়ী আনারুলকে গ্রেফতার করেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর মাঠপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চকহারদী গ্রামের মিজার আলীর ছেলে আনারুল ইসলাম (২২) দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। সে মিরপুর থেকে মাদক নিয়ে এসে আলমডাঙ্গা এলাকায় খুচরা ও পাইকারি বিক্রয় করত বলে পুলিশ জানিয়েছে।
শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইলের নেতৃত্বে এসআই মোঃ বাবলু খাঁন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আলমডাঙ্গাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদকের সাথে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।”
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে জিপিএ-৫ অর্জনকারী দুই ছাত্রীকে সংবর্ধনা
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসহ ও মাদক মামলার ৩ আসামি গ্রেফতার : একজনের ৬ মাসের কারাদণ্ড
১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার খেজুরতলা যুব সমাজের আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা/গাদন খেলা অনুষ্ঠিত
১৪ ঘন্টা আগে