লগইন
আলমডাঙ্গার কুমার নদী-জিকে ক্যানেলে যৌথ অভিযান : ৫০টির বেশি চায়না দোয়াড়ি জব্দ করে ধ্বংস
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ৩১ আগস্ট, ২০২৬ | ০২:১৭ দুপুর ৩৪২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার কুমার নদী-জিকে ক্যানেলে যৌথ অভিযান : ৫০টির বেশি চায়না দোয়াড়ি জব্দ করে ধ্বংস

আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর কুমার নদী-জিকে ক্যানেলে যৌথ অভিযান চালিয়ে মাছ ধরার নিষিদ্ধ ও ক্ষতিকর ৫০টির বেশি চায়না দোয়াড়ি জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে । সোমবার (৩১ আগস্ট) বিকেলে বধ্যভূমি এলাকা থেকে হাউসপুর ব্রিজ পর্যন্ত জিকে ক্যানেলে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন, ১৯৫০ এবং মৎস্যবিষয়ক অন্যান্য আইন বাস্তবায়নের লক্ষ্যে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী। এ সময় উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আব্দুস ছাত্তার, আলমডাঙ্গা থানার এসআই কাজী শফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে ক্যানেলের বিভিন্ন স্থান থেকে মাছ ধরার নিষিদ্ধ উপকরণ চায়না দোয়াড়ি উদ্ধার করা হয়। পরে জব্দ করা দোয়াড়িগুলো একত্র করে উপজেলা চত্তরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

চায়না দোয়াড়ি ব্যবহারের ফলে শুধু বড় মাছই নয়, মাছের পোনা, ছোট মাছ, ডিমওয়ালা মাছসহ বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে আটকা পড়ে। এতে মাছের স্বাভাবিক প্রজনন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হয়। পাশাপাশি চিংড়ি, কাঁকড়া, ব্যাঙ ও বিভিন্ন উপকারী জলজ প্রাণী আটকা পড়ায় জলজ জীববৈচিত্র্যও ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে পোনা মাছ নিধনের কারণে ভবিষ্যতে জলাশয়ে দেশীয় মাছের প্রাচুর্য কমে যাওয়ার আশঙ্কা থাকে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী বলেন, চায়না দোয়াড়ি দিয়ে মাছ ধরলে শুধু বড় মাছ নয়, ছোট মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণীও নির্বিচারে ধরা পড়ে। এতে মাছের প্রজনন ও বংশবিস্তার ব্যাহত হয় এবং দেশীয় মাছের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা থাকে। জলজ জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ এসব সরঞ্জামের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের পাশাপাশি জেলে ও সাধারণ মানুষকে সচেতন হতে হবে। নিষিদ্ধ জাল বা সরঞ্জাম ব্যবহার করে মাছ ধরার ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল ও চায়না দোয়াড়ি ব্যবহারের কারণে ক্যানেল ও নদীতে ছোট মাছ ও পোনা ব্যাপকভাবে নিধন হচ্ছে। দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান তারা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩৬ মিনিট আগে
২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

৩৭ মিনিট আগে
অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

১ ঘন্টা আগে
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১ ঘন্টা আগে
আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

১ ঘন্টা আগে
বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

আলমডাঙ্গায় মাদকসহ একাধিক মামলার আসামী ডালিম ও সাজাপ্রাপ্ত আসামী ফারুকসহ গ্রেফতার ৪

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসহ একাধিক মামলার আসামী ডালিম ও সাজাপ্রাপ্ত  আসামী ফারুকসহ গ্রেফতার ৪

উচ্ছ্বসিত পর্যটন খাত

২ ঘন্টা আগে
উচ্ছ্বসিত পর্যটন খাত

তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবার পেছালো

২ ঘন্টা আগে
তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবার পেছালো

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।