সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
১৭ বলের নাটকীয় ধসে ইংল্যান্ডের কাছে ৫৫ রানে হারল শ্রীলঙ্কা
ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য আরও একটি জয়ের কাছে পৌঁছেও শেষ রক্ষা হলো না শ্রীলঙ্কার। ৩৮৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শেষ মুহূর্তে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। মাত্র ১৭ বলের ব্যবধানে শেষ ৫ উইকেট হারিয়ে ৩৩১ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। ফলে ৫৫ রানের সান্ত্বনার জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে আগেই বিদায় নেওয়া ইংল্যান্ড।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে ৪২.২ ওভারে ৫ উইকেটে ৩১৫ রান তুলে ফেলেছিল শ্রীলঙ্কা। তবে ৪৩তম ওভারে সাহান আরাচ্চিগের বিদায়ের পর শুরু হয় উইকেট পতন। একে একে দুনিত ভেল্লালাগে, সেঞ্চুরিয়ান পবন রত্নায়েকে, অসিথা ফার্নান্দো ও শেষ ব্যাটার ঈশান মালিঙ্গা সাজঘরে ফেরেন। লঙ্কানরা শেষ ১৬ রান তুলতে বাকি ৫ উইকেট হারিয়ে ফেলে।
শ্রীলঙ্কার হয়ে পবন রত্নায়েকে ৭৭ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১১৮ রানের দুর্দান্ত সেঞ্চুরি উপহার দেন। এছাড়া অধিনায়ক কুশল মেন্ডিস ৭১ বলে ৫টি ছক্কায় করেন ৮৯ রান। শেষ দিকে জানিত লিয়ানাগে ১৭ বলে ২৭ রান করে আশা জাগালেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
এর আগে বেন ডাকেটের ১৬৭ রানের ঝলমলে ইনিংসে ভর করে ৫ উইকেটে ৩৮৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। ১৩২ বলের ইনিংসে ২৪টি চার মারেন এই উদ্বোধনী ব্যাটার। উদ্বোধনী জুটিতে টম ব্যান্টন তাকে সঙ্গ দিয়ে করেন ৭৪ রান। শনিবার লাহোরে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩
১ দিন আগে
প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের
২ দিন আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’
৩ দিন আগে