লগইন
আইনি জটে কুষ্টিয়ায় আটকে আছে ৪ লেনের কাজ, আধা কিলোমিটার অংশ জুড়েই দুর্ঘটনার ঝুঁকি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ অক্টোবর, ২০২৬ | ০৭:০০ বিকাল ১১৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া
আইনি জটে কুষ্টিয়ায় আটকে আছে ৪ লেনের কাজ, আধা কিলোমিটার অংশ জুড়েই দুর্ঘটনার ঝুঁকি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের নির্ধারিত প্রায় পুরো অংশ চার লেনে উন্নীত করা হলেও কুষ্টিয়া শহরের জগতি এলাকার বিআরবি কেবলসের সামনের প্রায় আধা কিলোমিটার অংশ এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। ৯৯ শতক জমির মালিকানা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ এবং এ বিষয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশ বা স্থিতাবস্থার কারণে সড়কের এক পাশের দুই লেনের কাজ বন্ধ রয়েছে। ফলে চার লেনের মহাসড়কটি হঠাৎ করে এখানে এসে দুই লেনে সংকুচিত হয়ে পড়েছে। এতে মুখোমুখি যান চলাচল, আকস্মিক লেন পরিবর্তন এবং তীব্র যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি ক্রমাগত বাড়ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কুষ্টিয়া শহর থেকে বটতৈল মোড় পর্যন্ত মহাসড়কের অধিকাংশ অংশ দিয়ে চার লেনে স্বাচ্ছন্দ্যে যানবাহন চলাচল করছে। কিন্তু জগতি এলাকায় পৌঁছানো মাত্রই সড়কটি সংকুচিত হয়ে যায়। নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকায় উভয় পাশের যানবাহনকেই বাধ্য হয়ে মহাসড়কের একপাশের অংশ ব্যবহার করতে হচ্ছে। ব্যস্ত সময়ে এখানে তীব্র যানজট তৈরি হচ্ছে। বিশেষ করে রাতে অপরিচিত চালকদের জন্য হঠাৎ লেন পরিবর্তন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি আরও জটিল হচ্ছে যখন সেখানে বিভিন্ন কোম্পানির গাড়ি যত্রতত্র পার্কিং করে রাখা হচ্ছে।

যদিও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সেখানে একটি সতর্কতামূলক সাইনবোর্ড ঝুলিয়েছে, তবে স্থানীয়দের মতে এটি পর্যাপ্ত দৃশ্যমান নয়। বিশেষ করে রাতের বেলা পর্যাপ্ত আলো এবং স্পষ্ট লেন বিভাজকের অভাবে এই অংশটি দুর্ঘটনার প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই আধা কিলোমিটার অংশে নিয়মিতই ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটে। নথিপত্র অনুযায়ী, ২০২৩ সালের ২০ আগস্ট এখানে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হন। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে বিআরবি কেবলসের সামনে ট্রাক ও লরির সংঘর্ষে মোটরসাইকেলের এক আরোহী নিহত এবং অন্য একজন গুরুতর আহত হন। স্থানীয়দের দাবি, অনেক ছোটখাটো দুর্ঘটনা প্রশাসনের নথিতে যোগ হয় না।

মোটরসাইকেল চালক মোকাদ্দেস আলী বলেন, চার লেনের সড়ক দিয়ে দ্রুত গতিতে আসার পর হঠাৎ দুই লেনের সরু রাস্তায় প্রবেশ করতে গিয়ে চালকেরা খেই হারিয়ে ফেলেন। সড়কের পাশে অবৈধ পার্কিং থাকায় সমস্যা আরও বেড়েছে। স্থানীয় খাবার হোটেলের ব্যবসায়ী মোস্তফা কামাল পাশা জানান, প্রায় প্রতিদিনই এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটে এবং স্থানীয় লোকজনকেই দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করতে হয়।

যেভাবে বিরোধের শুরু:

সওজ ও আদালতের নথিসূত্রে জানা গেছে, জগতি মৌজার ৯৯ শতক জমির মালিকানা নিয়ে বিরোধ থেকেই এই জটিলতার উৎপত্তি। সিএস খতিয়ান ২৭, এসএ খতিয়ান ৩১ এবং আরএস খতিয়ান ৪৪-এর আওতাভুক্ত এবং আরএস ৭৯৯ নম্বর দাগের জমির ওপর দিয়ে ড্রেন নির্মাণের উদ্যোগকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট দায়ের করা হয়।

এই রিট আবেদনকারী হলেন কুষ্টিয়া জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল হক। মামলায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, কুষ্টিয়া জেলা প্রশাসক, সওজের নির্বাহী প্রকৌশলী এবং কুষ্টিয়া সদর সহকারী কমিশনারকে (ভূমি) বিবাদী করা হয়েছে। তবে বর্তমানে রেজাউল হক পলাতক থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আদালতের স্থগিতাদেশে কাজ থমকে:

নথি অনুযায়ী, ২০২৬ সালের ২৮ এপ্রিল উচ্চ আদালতের এক আদেশে পূর্বের স্থিতাবস্থা আরও ছয় মাসের জন্য বৃদ্ধি করা হয়, যার মেয়াদ চলতি অক্টোবর পর্যন্ত কার্যকর রয়েছে। আদালতের এই স্থগিতাদেশের কারণে সড়ক বিভাগের পক্ষে অসম্পূর্ণ কাজ শেষ করা সম্ভব হচ্ছে না। ফলে একদিকে আইনি জটিলতা এবং অন্যদিকে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মহাসড়কের এই গুরুত্বপূর্ণ অংশটি ঝুলে রয়েছে।

সওজের বক্তব্য:

কুষ্টিয়া সওজের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ জানান, আদালতের স্থগিতাদেশের কারণে তারা এই অংশে কাজ করতে পারছেন না। জেলা পরিষদ জমিটি নিজেদের দাবি করলেও তার সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় সরকার পক্ষ আগের দুটি মামলায় হেরে গেছে। তিনি আরও জানান, প্রকল্পের মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা চাওয়া হয়েছে। প্রয়োজনে নতুন করে অর্থ বরাদ্দ নিয়ে জমি অধিগ্রহণের বিষয়টিও ভাবা হতে পারে।

এমতাবস্থায়, আদালতের নির্দেশের প্রতি পূর্ণ সম্মান রেখে মহাসড়কের এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ অংশটিতে অন্তর্বর্তীকালীন নিরাপত্তা জোরদার করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট সচেতন মহল ও স্থানীয়রা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

২৩ মিনিট আগে
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি

৩১ মিনিট আগে
প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

৩১ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১ ঘন্টা আগে
২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

১ ঘন্টা আগে
অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২ ঘন্টা আগে
আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

২ ঘন্টা আগে
বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।