লগইন
৪৫ বছর পর গ্রেপ্তার মেজর মোজাফফরের পুরোনো আটক ও মুক্তির রহস্য
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ জুলাই, ২০২৬ | ০৫:৪০ বিকাল ৩২২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অপরাধ
রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা | ৪৫ বছর পর গ্রেপ্তার মেজর মোজাফফরের পুরোনো আটক ও মুক্তির রহস্য

রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত থাকার অভিযোগে দীর্ঘ ৪৫ বছর পর সম্প্রতি গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের অতীত জীবন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। জানা গেছে, তিনি ২০০৭ সালে ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময়ও একবার রাষ্ট্রীয় বাহিনীর হাতে ধরা পড়েছিলেন, কিন্তু সে সময় তিনি পরিচয় গোপন করে রক্ষা পান।

র‍্যাবের একজন সাবেক কর্মকর্তার তথ্য অনুযায়ী, ২০০৭ সালের সেই ক্রান্তিকালে ঢাকার বিমানবন্দরে মোজাফফরকে আটক করা হয়। তখন তিনি নিজেকে একজন সামরিক কর্মকর্তা হিসেবে পরিচয় না দিয়ে কানাডার নাগরিক ও ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করেন। তৎকালীন সরকারও তার বিষয়ে বিশেষ কোনো গুরুত্ব না দেওয়ায় পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়।

বিভিন্ন ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে মোজাফফর হোসেন কানাডায় রাজনৈতিক আশ্রয় লাভ করেন এবং একসময় সে দেশের নাগরিকত্বও পান। নব্বইয়ের দশক থেকে তিনি সেই কানাডীয় পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে নিয়মিত যাতায়াত করতেন। এমনকি ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় তিনি সরকারের সাথে ব্যবসাও করেছেন বলে জানা যায়। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের বিজয়ের পরও তার বাংলাদেশে আগমন অব্যাহত ছিল।

সম্প্রতি "জুলাই আন্দোলনের" ঠিক আগে মোজাফফর দেশে ফিরে আসেন এবং এরপর আর ফিরে যাননি। একটি সূত্র দাবি করেছে যে, তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে, কেউ তাকে চিনতে পারবে না এবং তিনি নিরাপদ।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কর্তৃক ১৬ জুলাই প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার রাত ১০টা ১০ মিনিটে বনানীর একটি বাসা থেকে গোয়েন্দা বিভাগ (ডিবি) মেজর মোজাফফরকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর বিষয়টি সশস্ত্র বাহিনী বিভাগকে অবহিত করা হয়। পরবর্তীতে পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের একটি দলের কাছে তাকে হস্তান্তর করা হয়।

একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এই প্রসঙ্গে মন্তব্য করেছেন যে, যেহেতু মোজাফফর হোসেন সেনাবাহিনী থেকে পলাতক ছিলেন, তাই সামরিক আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

২ ঘন্টা আগে
সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

২ ঘন্টা আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

৩ ঘন্টা আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৪ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৫ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৫ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৭ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৭ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।