সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
১৬ই আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কর্মসূচি আগামী ১৬ই আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছে সরকার। রবিবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং বিস্তারিত আলোচনা করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সভাশেষে জানান, শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা এবং যারা এখনও শিক্ষার বাইরে রয়েছে, তাদের মূল ধারার শিক্ষাব্যবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার বিভিন্ন সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই উদ্যোগ তারই একটি অংশ, যার মাধ্যমে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ইউনিফর্ম প্রদান করা হবে।
উক্ত সভায় শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন উপস্থিত ছিলেন।
এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন ইউনিফর্মের নকশা চূড়ান্ত করা হয়। মেয়েদের জন্য ফ্রক এবং ছেলেদের জন্য হাফশার্ট ও শর্টসের মডেল নির্ধারণ করা হয়েছে। ইউনিফর্ম তৈরির ক্ষেত্রে শিক্ষার্থীদের আরাম, ব্যবহারিক সুবিধা এবং পোশাকে একরূপতা নিশ্চিত করার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৯শে এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভায় নতুন ইউনিফর্মের এই মডেল উপস্থাপন করা হয়েছিল। সে সময় জানানো হয় যে, প্রাথমিকভাবে প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয়ে পাইলট প্রকল্পের আওতায় বিনামূল্যে ইউনিফর্ম বিতরণের পরিকল্পনা রয়েছে। শুধু ইউনিফর্মই নয়, সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের স্কুলব্যাগ ও জুতা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সংগঠনের সহযোগিতা নেওয়ার কথা জানিয়েছিল সরকার। এরই মধ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক লাখ শিক্ষার্থীর জন্য স্কুলব্যাগ, ড্রেস ও জুতা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
কেনার স্থান, খরচ ও প্রয়োজনীয় শর্তাবলি
১০ ঘন্টা আগে
চালু হলো সামিটের বন্ধ এলএনজি টার্মিনাল, জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস সরবরাহ
১০ ঘন্টা আগে
লালমনিরহাটে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ১০০ নারীর স্বাবলম্বী হওয়ার নতুন স্বপ্ন
১৬ ঘন্টা আগে