লগইন
হাটবোয়ালিয়া ফুটবল মাঠের অবৈধ স্থাপনা পুড়িয়ে দিয়েছে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ০৬:০০ বিকাল ১০৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
হাটবোয়ালিয়া ফুটবল মাঠের অবৈধ স্থাপনা পুড়িয়ে দিয়েছে


আলমডাঙ্গার হাটবোয়ালিা স্কুল এন্ড কলেজের খেলার মাঠে অবৈধভাবে গড়ে তোলা ৪টি দোকান ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। ৭ ফেব্রæয়ারি শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে। আলমডাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৮টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৪টি দোকানই ভস্মীভূত হয়েছে।


জানা গেছে, গত ১৫ বছর ধরে হাটবোয়ালিয়া গ্রামের মৃত রসুল মন্ডল, মৃত তপেন মন্ডল ও মৃত মনসের মন্ডলের ওয়ারিশদের মধ্যে দেলোয়ার, উকিল ও খোকন হাটবোয়ালিয়া ফুটবল মাঠের উত্তর পশ্চিম দিকে তাদের নিজেদের জায়গা দাবি করে সেখানে স্থাপনা নির্মাণ করে ভায়ায় দেয়। এই বিষয়ে হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করেন। মামলার রায় স্কুলের পক্ষে আসলেও দখলদাররা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই দোকানগুলো থেকে নিয়মিত ভাড়া আদায় করছে।


রাজনৈতিক পটপরিবর্তনের পর গত সেপ্টেম্বর মাসে আলমডাঙ্গা উপজেলা জেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম স্বশরীরে উপস্থিত হয়ে ওই অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে বলেন। কিন্তু অদ্যাবধি সেগুলো সরানো না হবার কারণে, বিক্ষুব্ধ ছাত্র - জনতা এই আগুন দেবার ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানিয়েছে এলাকাবাসী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

৫৪ মিনিট আগে
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

৫৫ মিনিট আগে
ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

২ ঘন্টা আগে
সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

২ ঘন্টা আগে
২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

৩ ঘন্টা আগে
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৮ কেজি গাঁজা ও ৫৬ বোতল মদ জব্দ

৪ ঘন্টা আগে
১৮ কেজি গাঁজা ও ৫৬ বোতল মদ জব্দ

আটক ২

৪ ঘন্টা আগে
আটক ২

কোটচাঁদপুরে উদযাপিত হলো জাতীয় যুব দিবস, বিতরণ করা হলো ঋণের চেক

৫ ঘন্টা আগে
কোটচাঁদপুরে উদযাপিত হলো জাতীয় যুব দিবস, বিতরণ করা হলো ঋণের চেক

ছেলের এইচএসসি পাসের পরেই পদ হারালেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি

৫ ঘন্টা আগে
ছেলের এইচএসসি পাসের পরেই পদ হারালেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।