লগইন
হাজিদের অভিযোগ নিষ্পত্তিতে সৌদিতে চার টিম
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ জুলাই, ২০২২ | ০৬:০০ বিকাল ৩৯২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

হাজিদের অভিযোগ নিষ্পত্তিতে সৌদিতে চার টিম

মাসুদ রানা সৌদি আরব প্রতিনিধি।সৌদি আরবে হাজীদের বিভিন্ন অভিযোগ গ্রহণ ও শুনানি করে নিষ্পত্তির জন্য চারটি টিম গঠন করেছে বাংলাদেশ সরকার।বুধবার (২০ জুলাই) এ টিম গঠন করে মক্কায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ হজ অফিস থেকে আদেশ জারি করা হয়েছে।আদেশে বলা হয়, সৌদি আরবে যাওয়া সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের বিভিন্ন বিষয়ের অভিযোগ গ্ৰহণ, শুনানি করে তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি এবং বাংলাদেশে নিষ্পত্তিযোগ্য অভিযোগ পরবর্তী সময়ে বাংলাদেশে শুনানির জন্য সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে হজ প্রশাসনিক দল, হজ কারিগরি দল, প্রশাসনিক সহায়তাকারী দলের ২৭ জন সদস্যের সমন্বয়ে চারটি টিম গঠন করা হয়েছে।টিমগুলো প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত পালাক্রমে দায়িত্ব পালন করবে।টিমগুলো হজযাত্রীদের দাখিল করা বিভিন্ন বিষয়ের অভিযোগ গ্রহণ, শুনানি শেষে তাৎক্ষণিকভাবে নিষ্পত্তিকরণ এবং অনিষ্পত্তি করা লিখিত অভিযোগগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মক্কার কাউন্সিলের (হজ) কাছে পাঠাবেন। মিশন ভবনের ১০৫ ও ১০৬ নং কক্ষে সার্বক্ষণিক অবস্থান করে দায়িত্ব পালন। প্রাপ্ত অভিযোগ নিষ্পত্তি বিবরণ রেজিস্ট্রার তারিখ অনুযায়ী লিপিবদ্ধ করতে হবে। টিমের সদস্যদের রোস্টার অনুসারে সকাল ৬টা থেকে রাত ২টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে নির্ধারিত রুমে উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)। হজ শেষে বুধবার পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৭ হাজার ৩৯ জন হাজি। এবার ৩৫৯টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

১ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

এক নজরে ৬ নভেম্বরের চিত্র

১ ঘন্টা আগে
এক নজরে ৬ নভেম্বরের চিত্র

মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

২ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

৩ ঘন্টা আগে
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

১১ ঘন্টা আগে
কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

১২ ঘন্টা আগে
মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

১২ ঘন্টা আগে
সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

১৩ ঘন্টা আগে
দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৩ ঘন্টা আগে
৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।