সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্যাপনে র্যালি ও আলোচনা সভা
মেহেরপুরের মুজিবনগরে তরুণ সমাজকে সামাজিক অবক্ষয় ও মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী র্যালি অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ণ দেবের নেতৃত্বে আয়োজিত ওই র্যালিতে প্রশাসনের কর্মকর্তা, সুধী সমাজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ইউএনও রূপায়ণ দেব বলেন, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুণদের নেতৃত্বের গুণাবলি অর্জনে খেলাধুলা সহায়তা করে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মতো ধারাবাহিক উদ্যোগগুলো প্রান্তিক পর্যায়ের উদীয়মান ক্রীড়াবিদদের জন্য একটি দারুণ সুযোগ তৈরি করবে।
তিনি আরও উল্লেখ করেন, গ্রামের আনাচে-কানাচে লুকিয়ে থাকা প্রতিভাদের খুঁজে বের করে সঠিক পরিচর্যা করতে পারলে তারা ভবিষ্যতে জাতীয় পর্যায় স্থান করে নিতে পারবে।
উক্ত অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) উত্তম কুমার, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ ও মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক প্রিন্সসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে
৫ ঘন্টা আগে
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস সামনে রেখে মেহেরপুরে জেলা বিএনপির প্রচার অভিযান
৯ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি
১২ ঘন্টা আগে