লগইন
সাতক্ষীরা সদরে মামলার পলাতক আসামিসহ ইয়াবা ও অস্ত্রসদৃশ সামগ্রী উদ্ধার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ জানুয়ারী, ২০২৬ | ০৬:০০ বিকাল ৩৭১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

সাতক্ষীরা সদরে মামলার পলাতক আসামিসহ ইয়াবা ও অস্ত্রসদৃশ সামগ্রী উদ্ধার

সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে একটি মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন অস্ত্রসদৃশ সামগ্রী উদ্ধার করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিপিএম-এর দিকনির্দেশনায় এবং সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান পিপিএম-এর নেতৃত্বে গত ৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে এসআই (নিঃ) মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে অফিসার ও সঙ্গীয় ফোর্স এবং সেনাবাহিনীর সহায়তায় শেখ আবিদ হাসান (৪৮) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। তিনি শেখ মাহামুদ হাসানের ছেলে এবং সুলতানপুর এলাকার বাসিন্দা।


গ্রেফতারের পর তার কাছ থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি ল্যাপটপ, ১টি খেলনা পিস্তল, ২টি এয়ারগান এবং ৫২টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।


উদ্ধারকৃত আলামত জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। গ্রেফতার আসামিকে বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান পিপিএম জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

২ ঘন্টা আগে
সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

২ ঘন্টা আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

৩ ঘন্টা আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৪ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৫ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৫ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৭ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৭ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।