লগইন
শৈশবে ফেরার দিন: মেহেরপুরে প্রবীণদের মিলনমেলা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ জানুয়ারী, ২০২৬ | ০৬:০০ বিকাল ৫৪০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
শৈশবে ফেরার দিন: মেহেরপুরে প্রবীণদের মিলনমেলা

মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে বয়সের ভারে নুয়ে পড়া দেড় শতাধিক প্রবীণ মানুষ এক দিনের জন্য ফিরে গিয়েছিলেন শৈশবে। হারানো বন্ধুদের ফিরে পাওয়া আর আনন্দ-উচ্ছ্বাসে দিনটি কাটালেন তারা। গতকাল শনিবার দিনব্যাপী ব্যতিক্রমী এই ‘প্রবীণ মেলা’র আয়োজন করে চকশ্যামনগর সমাজকল্যাণ ফাউন্ডেশন।

সকাল আটটায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ১১৫ বছর বয়সী আজিল হক। এ সময় তাকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গ্রামের তরুণ প্রজন্মের সদস্যরা ফুল দিয়ে বরণ করে নেন প্রবীণদের। দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। শুরু হয় স্মৃতিচারণা, হাসি আর গল্পের আড্ডা।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল প্রবীণদের জন্য বিশেষ খেলাধুলা। বয়সের বাধা পেরিয়ে তারা মেতে ওঠেন প্রাণের উচ্ছ্বাসে। মেলায় ছিল খাবারের বিশেষ আয়োজনও। সকালে কলাপাতায় চিড়া, দই, মুড়কি, গুড় ও রসগোল্লা দিয়ে ঐতিহ্যবাহী নাশতা এবং দুপুরে মাংস-ভাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে গ্রামের প্রয়াত ব্যক্তিদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

স্মৃতিচারণা করতে গিয়ে স্থানীয় প্রবীণ আব্দুর রহমান ও জামাল উদ্দীন বলেন, “ছোটবেলায় খেলাধুলায় মগ্ন থাকলে মা খাওয়ার জন্য বারবার ডাকতেন, বকাবকি করতেন। অনেক দিন পর আবার সেই শৈশবে ফিরে গেলাম। গত বছরও যারা আমাদের সঙ্গে ছিলেন, তাদের মধ্যে ছয়জন এবার নেই। আগামী বছর আবার সবাই একসঙ্গে হতে পারব কি না জানি না।”

আয়োজক কমিটির সদস্য রকিবুল ইসলাম রকি জানান, মূলত প্রবীণদের একঘেয়েমি দূর করতে এবং তাদের মুখে হাসি ফোটাতেই এই আয়োজন। তারা যেন অন্তত একটি দিন নিজেদের হারানো শৈশব আর বন্ধুদের ফিরে পান, সেটাই ছিল লক্ষ্য। প্রবীণদের প্রতি তরুণ প্রজন্মের এই মমতা ও শ্রদ্ধা পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

২ ঘন্টা আগে
সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

২ ঘন্টা আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

৩ ঘন্টা আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৪ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৫ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৫ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৭ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৭ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।