লগইন
শৈলকুপায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ১০৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
শৈলকুপায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন



তারেক জাহিদ, ঝিনাইদহ- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিক রাশেদ মন্ডল(৩০) এর বাড়িতে ৫ দিন ধরে অনশনে থাকার পর অবশেষে শুক্রবার রাশেদসহ শৈলকুপা থানায় ৫ জনের নামে মামলা হয়েছে। মামলার বাদী প্রেমিকা জলি খাতুন (১৮)।

রাশেদ ঐ গ্রামের মৃত হিজাবদি মন্ডলের ছেলে। রাশেদ একটি এনজিওতে চাকুরী করতো বর্তমানে বেকার। এ ঘটনার পর থেকেই প্রেমিক রাশেদ পলাতক রয়েছে। উপজেলার চরপাড়া গ্রামের মেয়ে জলি জানায়, প্রেমিকের বাড়ীর নিকট নানা বাড়ী হওয়ার সুবাদে আসা যাওয়ার পথে রাশেদের সাথে পরিচয়। ৩ বছর ধরে তার সাথে আমার প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করলেও রাশেদ পরে বিয়েতে রাজী না হওয়ায় আমি রোববার রাশেদের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের দাবী করলে পরিবারের সদস্যরা আমাকে মারপিট করে।

আমি বিয়ের দাবীতে ৫ দিন ধরে অনশনে বসেছি। বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো। সঠিক বিচারের দাবীতে আমি রাশেদসহ ৫ জনের নামে থানায় মামলা করেছি। এ ব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে রাশেদের মা বেদানা বেগম বলেন, আমার ছেলের সঙ্গে মেয়েটির সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু মেয়েটি পূর্বে বিবাহিত জানতে পেরে আমার ছেলে মেয়েটিকে ছেড়ে দিলেও মেয়েটি তাকে ছাড়ছে না। তিনি বলেন, বিয়ের দাবিতে রোববার থেকে মেয়েটি আমার বাড়িতে অনশন করছে। শৈলকুপা থানা ওসি জাহাঙ্গীর আলম বলেন মেয়েটির অভিযোগের ভিত্তিতে রাশেদসহ ৫ জনের নামে মামলা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৪ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।