সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি
মেহেরপুর শহরের ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কার্যালয়ের সন্নিকটে একটি মাছবোঝাই আলগামন উল্টে গিয়ে উজ্জ্বল ও ইমরান হোসেন নামের দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে সংঘটিত এই দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত উজ্জ্বল ঝিনাইদহ জেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা আসু হালদারের পুত্র এবং ইমরান হোসেনের পরিচয় পাওয়া গেছে চুয়াডাঙ্গার তেঘরিয়া গ্রামের মনিরুল ইসলামের পুত্র হিসেবে।
স্থানীয় প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ড্রামে করে মাছ বোঝাই করে একটি আলগামন মেহেরপুরের উদ্দেশ্যে আসছিল। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ অফিসের কাছাকাছি পৌঁছানোর পর হঠাৎ আলগামনটির একটি চাকা ফেটে যায়। এর ফলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি রাস্তার পাশে উল্টে পড়ে। এই দুর্ঘটনায় চালকসহ মোট দুজন গুরুতর আঘাত পান।
আলগামনটি উল্টে যাওয়ায় গাড়িতে থাকা মাছের ড্রামগুলো ফেটে যায় এবং বিপুল পরিমাণ মাছ রাস্তার পাশে ছড়িয়ে পড়ে, যা পথচারীদের কৌতূহল সৃষ্টি করে।
দুর্ঘটনার খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান, যেখানে বর্তমানে তাদের চিকিৎসা চলছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
এসএসসি বৃত্তিতে মেহেরপুরে শীর্ষে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় জিনিয়াস ল্যাবরেটরি
৫ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক
১ দিন আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
২ দিন আগে