লগইন
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ অক্টোবর, ২০২৬ | ১১:০০ রাত ৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

চুয়াডাঙ্গার দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্স ভবনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আখ চাষ বৃদ্ধি এবং মানসম্মত পরিষ্কার আখ সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে সিডিএ ও সিআইসিদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। বক্তব্যে তিনি বলেন, আধুনিক কলাকৌশল ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আখের একরপ্রতি ফলন বহুগুণ বৃদ্ধি করতে হবে। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের নির্দেশনায় আখ উৎপাদন বাড়াতে মিলটি নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি আরও উল্লেখ করেন, সনাতন পদ্ধতির পরিবর্তে প্লান্টার মেশিন ও রিং পিট পদ্ধতিতে আখ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষকদের শ্রমিক খরচ অনেকটাই কমে আসবে। চিনি শিল্পকে টিকিয়ে রাখতে রোপণ ও কর্তন প্রক্রিয়া যান্ত্রিকীকরণ করা হচ্ছে। চাষিদের আখ চাষে আরও উৎসাহিত করতে ইতোমধ্যে আখের দরও বৃদ্ধি করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের মহাব্যবস্থাপক আব্দুস সাত্তার, ডিস্টিলারি বিভাগের মহাব্যবস্থাপক রাজিবুল হাসান, এডিসি মির্জা গালিব, কৃষি মহাব্যবস্থাপক দেলোয়ার হোসেন, সম্প্রসারণ বিভাগের ডিজিএম মাহাবুবুর রহমান এবং বাণিজ্যিক খামার ইনচার্জ সুমন কুমার সাহাসহ বিভিন্ন ইউনিটের সিডিএ ও সিআইসি কর্মকর্তারা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

রাসেল মিয়া

২৭ মিনিট আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

ডিএনএ পরীক্ষার পর ১০ মরদেহের হস্তান্তর, এখনো নিখোঁজ একজন

২ ঘন্টা আগে
ডিএনএ পরীক্ষার পর ১০ মরদেহের হস্তান্তর, এখনো নিখোঁজ একজন

প্রধানমন্ত্রী

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী

জাতীয় গ্রিড সিস্টেম সচল, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

৩ ঘন্টা আগে
জাতীয় গ্রিড সিস্টেম সচল, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

দামুড়হুদায় লটারির মাধ্যমে ১০ নারী কর্মী নিয়োগ, অপেক্ষায় আরও ১০ জন

৩ ঘন্টা আগে
দামুড়হুদায় লটারির মাধ্যমে ১০ নারী কর্মী নিয়োগ, অপেক্ষায় আরও ১০ জন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।