লগইন
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৭ অক্টোবর, ২০২৬ | ১০:৪৩ রাত ৭২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৪৫তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক কৃতী শিক্ষার্থী মোঃ সোহাগ আলী। তাঁর এ গৌরবোজ্জ্বল সাফল্যে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নিজের শিক্ষা ও কর্মজীবনের সাফল্যের গল্প শুনিয়ে বর্তমান শিক্ষার্থীদের স্বপ্নপূরণে অনুপ্রাণিত করেন তিনি। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে সোহাগ আলী বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজের সাফল্যের পেছনের অভিজ্ঞতা তুলে ধরে সোহাগ আলী বলেন, জীবনে বড় কিছু অর্জন করতে হলে প্রথমেই নিজের লক্ষ্য নির্ধারণ করতে হবে। সেই লক্ষ্য অর্জনে নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার, ধৈর্য, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। সাফল্য এক দিনে আসে না; এর জন্য প্রয়োজন দীর্ঘদিনের অধ্যবসায় ও নিরলস প্রচেষ্টা।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রত্যেকের মধ্যেই সম্ভাবনা রয়েছে। কে কোথা থেকে পড়াশোনা করছে, তা বড় কথা নয়; বরং কে কতটা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ। ব্যর্থতায় হতাশ না হয়ে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। নিজের ওপর বিশ্বাস রেখে চেষ্টা চালিয়ে গেলে একদিন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

অনুষ্ঠানে সহকারী শিক্ষক গৌতম কুমার পাল, মোহাম্মদ আলী সিদ্দিক, রবিউল হক, মাহমুদা আক্তার, জয়নাল আবেদীন, সোহেল আহমেদ, ইছাহক আলী, হাবিবুর রহমান, আনোয়ারুজ্জামান, আয়েশা খাতুন, হাসিনা আক্তার, আজিজুর রহমান, শাহীনা আক্তার, মানোয়ার হোসেন, শরাফত হোসেন, আবু তালেব, মেজবাহ উজ্জামান, আসাদুল হক, শাহনাজ ফেরদৌস, আতিকুর রহমান, রুলিয়া রহমান, সাইদুর রহমান, শরিফুল ইসলাম, প্রতাপ কুমার অধিকারী ও জাহাঙ্গীর আলমসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলমডাঙ্গার এই কৃতী সন্তানের সাফল্যে স্থানীয় শিক্ষাঙ্গনে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। তাঁর অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের বিসিএসসহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ এবং দেশসেবায় নিজেদের প্রস্তুত করতে উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, মোঃ সোহাগ আলী ২০১৪ সালে আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের থেকে এসএসসি পাস করেন। এরপর ২০১৬ সালে আলমডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগে ভর্তি হন। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এরপর ৪৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্ত হন।

সোহাগ আলী আলমডাঙ্গা পৌরসভার বন্ডবিল গ্রামের মাঝেরপাড়ার দেলোয়ার হোসেনের একমাত্র ছেলে। তারা ৪ ভাই বোন। তিনি বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৪১ মিনিট আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৪১ মিনিট আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৪৮ মিনিট আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৫৫ মিনিট আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৫৮ মিনিট আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

ডিএনএ পরীক্ষার পর ১০ মরদেহের হস্তান্তর, এখনো নিখোঁজ একজন

১ ঘন্টা আগে
ডিএনএ পরীক্ষার পর ১০ মরদেহের হস্তান্তর, এখনো নিখোঁজ একজন

প্রধানমন্ত্রী

১ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী

জাতীয় গ্রিড সিস্টেম সচল, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

২ ঘন্টা আগে
জাতীয় গ্রিড সিস্টেম সচল, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

দামুড়হুদায় লটারির মাধ্যমে ১০ নারী কর্মী নিয়োগ, অপেক্ষায় আরও ১০ জন

২ ঘন্টা আগে
দামুড়হুদায় লটারির মাধ্যমে ১০ নারী কর্মী নিয়োগ, অপেক্ষায় আরও ১০ জন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিরাপদ মৎস্য উৎপাদনে আধুনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিরাপদ মৎস্য উৎপাদনে আধুনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।