লগইন
শৈলকুপায় অপুষ্ট ও জটাধরা চাল খাওয়ার অযোগ্য নিন্মমানের চাল ভিজিএফ কার্ডধারী হতদরিদ্রদের দেওয়া হচ্ছে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ জুলাই, ২০২০ | ১২:০০ রাত ৩০৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
শৈলকুপায় অপুষ্ট ও জটাধরা চাল খাওয়ার অযোগ্য নিন্মমানের চাল ভিজিএফ কার্ডধারী হতদরিদ্রদের দেওয়া হচ্ছে


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঈদ উপলক্ষ্যে হতদরিদ্রদের দেওয়া ভিজিএফ চাল শৈলকুপার বিভিন্ন ইউনিয়নে ভিজিএফ কর্মসুচিতে এ রকম নিন্মমানের চাল বিতরণ করা হচ্ছে। সোমবার শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের নাদপাড়া গ্রামের হতদরিদ্রদের অপুষ্ট ও জটাধরা চাল দেওয়া হয়। চালের মধ্যে পাওয়া যাচ্ছে পাথরের কুচি। এ রকম খাওয়ার অযোগ্য চাল বিতরণের ফলে উপকারভোগীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেন সারুটিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বর ওয়াজেদ আলী।

তিনি অভিযোগ করেন আমার জীবনে এমন নিন্মমানের চাল দেখিনি। মানুষ এই চাল নিয়ে গরু ছাগলের ভাত রান্না করে খাওয়াচ্ছে। নিন্মমানের চাল বিতরণের কথা স্বীকার করেছেন শৈলকুপার ওসিএলএসডি রাশেদ আহম্মেদ রিপন। তিনি বলেন, হরিণাকুন্ডু খাদ্যগুদাম থেকে এ রকম একশ মেট্রিক টন চাল শৈলকুপায় পাঠানো হয়।

সেই চাল বিতরণ করা হচ্ছে। তবে প্রায় শেষের পথে। তিনি বলেন এই নিন্মমানের চাল তো আর গুদামে রাখা যায় না। খাদ্য অধিদপ্তরের সুত্রগুলো জানায়, সরকার এলসির মাধ্যমে ভারত থেকে জবা ধানের নিন্মমানের চাল কিনেছে। সেই চাল শৈলকুপার খাদ্যগুদামে রাখা হয়েছিল। বিষয়টি নিয়ে সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল ইসলাম মামুন জানান, বাধ্য হয়ে এই চাল আমাদের নিতে হচ্ছে। সরকার এ ধরণের চাল এলসির মাধ্যমে কিনলে আমাদের করার কি আছে। তিনি বলেন চাল বিতণের পর উপকারভোগীরা ক্ষোভ প্রকাশ করছেন।

তারা প্রশাসনের কর্মকর্তাদের নিন্মমানের চালের কথা জানাচ্ছেন। কিন্তু কোন প্রতিকার পাচ্ছেন না। শৈলকুপার ইউএনও সাইফুল ইসলাম জানান, এই চাল গুদামে রাখার তো কোন সুযোগ নেই। তাই বাধ্য হয়ে বিতরণ করে দেওয়া হচ্ছে। তিনি বলেন, হয়তো আমি যোগদানের আগেই এমন চাল রাখা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

৫৪ মিনিট আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

৫৫ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

১ ঘন্টা আগে
টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

কার্যকর সক্ষমতা বাড়াতে সমন্বিত পরিকল্পনার তাগিদ

১ ঘন্টা আগে
কার্যকর সক্ষমতা বাড়াতে সমন্বিত পরিকল্পনার তাগিদ

সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

৫ ঘন্টা আগে
সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারে মেসি-আন্তোনেলার নজরকাড়া অল-ব্ল্যাক ফ্যাশন

৫ ঘন্টা আগে
প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারে মেসি-আন্তোনেলার নজরকাড়া অল-ব্ল্যাক ফ্যাশন

মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি

৫ ঘন্টা আগে
মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি

আলমডাঙ্গায় প্রবাসী ব‌্যবসায়ী মেয়র প্রার্থী হা‌সিবুল হক লিপুর উদ্যো‌গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রবাসী ব‌্যবসায়ী মেয়র প্রার্থী হা‌সিবুল হক লিপুর উদ্যো‌গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন

হারিয়ে যাচ্ছে কি পারস্পরিক সামাজিক সম্প্রীতি?

৬ ঘন্টা আগে
হারিয়ে যাচ্ছে কি পারস্পরিক সামাজিক সম্প্রীতি?

ঐতিহ্যবাহী শিদল তৈরির কৌশল ও এর পেছনের ইতিহাস

১১ ঘন্টা আগে
ঐতিহ্যবাহী শিদল তৈরির কৌশল ও এর পেছনের ইতিহাস

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।