লগইন
রাশেদ খান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ অক্টোবর, ২০২৬ | ০৯:০০ রাত ১৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
আওয়ামী লীগ ও জামায়াত জোট বেঁধে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে | রাশেদ খান

বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী এক হয়ে চক্রান্তে মেতে উঠেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ১৯৯৬ সালের ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে পুনরায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ উত্থাপন করেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর রাজশাহী সফর চলাকালে স্নাইপার দিয়ে হামলার হুমকি সংবলিত যুবকের ফেসবুক পোস্টের পেছনে বিরোধী শিবিরের সরাসরি ইন্ধন ছিল এবং তাদের প্ররোচনাতেই এমন দুঃসাহস দেখানো হয়েছে।

বিরোধী রাজনৈতিক শক্তির সমালোচনা করে রাশেদ খান উল্লেখ করেন, জামায়াত ও এরশাদের স্বৈরাচারী শাসনের মধ্যে বিশেষ কোনো তফাত নেই। এর আগে ৮৬ ও ৯৬ সালেও আওয়ামী লীগের সাথে জামায়াত জোট বেঁধেছিল এবং নতুন করে আবারও তারা এক হয়ে সরকারবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এ সময় জামায়াতের আমিরের কঠোর সমালোচনা করে তিনি বলেন, রাজনীতিতে একের পর এক বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছেন জামায়াতের আমির। অতীত জীবনে সহিংস রাজনীতি ও অসত্যের সাথে যুক্ত থাকলেও জামায়াতে যোগ দেওয়ার পর কি তিনি সাধু হয়ে গেছেন—এমন প্রশ্নও তোলেন তিনি।

তিনি স্পষ্ট জানান, আওয়ামী লীগ ও জামায়াতের যাবতীয় চক্রান্ত নস্যাৎ করতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ময়দানে প্রস্তুত রয়েছে। উক্ত অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্যসচিব ইলিয়াস রহমান মিঠু, সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ মশিয়ার রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন

৫২ মিনিট আগে
আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন

কৃত্রিম সংকট রোধ ও ডিলারদের মজুত- বিক্রির হিসাব যাচাই সরেজমিনে পরিদর্শন; চুয়াডাঙ্গায় মাঠে নামছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

৫৬ মিনিট আগে
কৃত্রিম সংকট রোধ ও ডিলারদের মজুত- বিক্রির হিসাব যাচাই সরেজমিনে পরিদর্শন; চুয়াডাঙ্গায় মাঠে নামছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

রাশেদ খান

১ ঘন্টা আগে
রাশেদ খান

কোটচাঁদপুরে যুবলীগ নেতা সন্দেহে আটক, জামায়াতের নথিপত্র প্রদর্শনের পর মুক্তি

২ ঘন্টা আগে
কোটচাঁদপুরে যুবলীগ নেতা সন্দেহে আটক, জামায়াতের নথিপত্র প্রদর্শনের পর মুক্তি

মেহেরপুরের আমঝুপিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

২ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

পঁচাত্তরেও পাদুকা মেরামতের কাজ ছাড়েননি

৮ ঘন্টা আগে
পঁচাত্তরেও পাদুকা মেরামতের কাজ ছাড়েননি

যুক্তরাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন

৮ ঘন্টা আগে
যুক্তরাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন

মুজিবনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতাসহ আহত ৩

৯ ঘন্টা আগে
মুজিবনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতাসহ আহত ৩

সংবাদপত্রের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের পথ সুগম করার তাগিদ

৯ ঘন্টা আগে
সংবাদপত্রের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের পথ সুগম করার তাগিদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।