লগইন
রাষ্ট্রদূত-কূটনীতিকদের সম্মানে এফবিসিসিআইর ইফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ মার্চ, ২০২৪ | ০৬:০০ বিকাল ৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

রাষ্ট্রদূত-কূটনীতিকদের সম্মানে এফবিসিসিআইর ইফতার


স্টাফ রিপোর্টার: বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)। শনিবার (৩০ মার্চ) রাজধানীর ওয়েস্টিন হোটেলে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে অংশ নেওয়ায় সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, আমরা এমন একটি দেশে বাস করছি যে দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং আতিথেয়তার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। বাংলাদেশ একটি বৈচিত্র্যপূর্ণ দেশ, যেখানে নানা ধর্ম ও বর্ণের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করে। আমাদের খাবার, সঙ্গীত, শিল্প এবং ঐতিহ্যে যা প্রতিফলিত হয়। আমি গর্বের সঙ্গে বলছি, বাংলাদেশে সব ধর্মীড অনুষ্ঠান ঐক্যবদ্ধভাবে পালিত হয়। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আপনার দেশের সেতুবন্ধন নির্মাণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অনন্য সুযোগ রয়েছে। বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় সমৃদ্ধ হচ্ছে। আমরা বিনিয়োগ ও বাণিজ্যের ক্রমবর্ধমান সুযোগ দেখতে পাচ্ছি। একসঙ্গে কাজ করার মাধ্যমে আমরা আমাদের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হবো বলে আমি বিশ্বাস করি।’


মাহবুবুল আলম আরও বলেন, "প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে শত চ্যালেঞ্জের মাঝেও দেশের অর্থনীতি দৃঢ়চিত্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।" ২০২৬ সালে এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং ২০৪১ সালে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতি যোগাযোগ আরও সুদৃঢ় এবং মজবুত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এফবিসিসিআই সভাপতি।


বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে বিদেশি বিনিয়োগ নিয়ে আসার ক্ষেত্রে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, "বাংলাদেশে বিনিয়োগের বিশাল সম্ভাবনা কাজে লাগিয়ে লাভবান হতে পারেন বিদেশি বিনিয়োগকারীরা।" কেউ বিনিয়োগ করতে চাইলে এফবিসিসিআই তাদের সব ধরনের সহযোগিতা দেবে বলেও আশ্বাস দেন এফবিসিসিআই সভাপতি।


ইফতার মাহফিল সর্বাঙ্গসুন্দরভাবে আয়োজনের জন্য সংগঠণের পরিচালক শহিদুল হক মোল্লার আকুণ্ঠ প্রশংসা করেন সভাপতি।


এফবিসিসিআই'র পরিচালক শহিদুল হক মোল্লা শিপলেন বলেন, "আমি অবশ্যই অনেক ভাগ্যবান যে এরকম সুযোগ পাই, আমাকে উনারা সকলে অনেক ভালবাসেন, ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, ডিরেক্টর সকলের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি সবসময় আপনাদের পাশে আছি অতীতে ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি যেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ভালো কাজ করতে পারি। আপনাদের কাছে আমার আরেকটা অনুরোধ কাল আমার আরেকটা প্রোগ্রাম আছে মেহেরবানি করে আপনারা সবাই আসবেন। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সুস্থভাবে প্রোগ্রামটা শেষ করতে পারি।"


ইফতার মাহফিলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন আগত অতিথিরা। ইফতার মাহফিলে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু), বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, কাজী আকরাম উদ্দিন আহমেদ, মীর নাসির হোসেন, এ কে আজাদ, শেখ ফজলে ফাহিম, মো. জসিম উদ্দিন, এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী, সহ-সভাপতি খায়রুল হুদা চপল, পরিচালক শহিদুল হক মোল্লা শিপলেন, শমী কায়সার, রাশেদুল হোসেন চৌধুরী (রনি), মো. মুনির হোসেন ছাড়াও ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নরওয়ে, শ্রীলঙ্কা, আর্জেন্টিনা, ডেনমার্কসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকসহ বিশিষ্ট সাংবাদিক, এফবিসিসিআইয়ের পরিচালক, রাজনৈতিক নেতা ও ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরে বাড়ির সামনে মিলল ককটেলসদৃশ বস্তু ও কাফনের কাপড়, নেপথ্যে হুমকির চিরকুট

৪৫ মিনিট আগে
মেহেরপুরে বাড়ির সামনে মিলল ককটেলসদৃশ বস্তু ও কাফনের কাপড়, নেপথ্যে হুমকির চিরকুট

ডেমোক্র্যাটদের অভাবনীয় জয় এবং ট্রাম্পের জন্য নতুন চ্যালেঞ্জ

৪৫ মিনিট আগে
ডেমোক্র্যাটদের অভাবনীয় জয় এবং ট্রাম্পের জন্য নতুন চ্যালেঞ্জ

নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

২ ঘন্টা আগে
নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

২ ঘন্টা আগে
ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

৫ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৫ ঘন্টা আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।