লগইন
ম্যাজিস্ট্রেট দেখে ব্যবসায়ীদের দৌঁড়: ৩ ট্রাক্টর চালককে ৬০ হাজার টাকা জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ জানুয়ারী, ২০২৬ | ০৬:০০ বিকাল ৪০৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ম্যাজিস্ট্রেট দেখে ব্যবসায়ীদের দৌঁড়: ৩ ট্রাক্টর চালককে ৬০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের শ্রীনগর এলাকায় অবৈধভাবে মাটি কেটে ট্রাক্টরে পরিবহনের সময় রাস্তায় মাটি ফেলে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে তিনজনকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ জানুয়ারি) শ্রীনগর এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী এ জরিমানা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জামজামি শ্রীনগর এলাকায় একটি অসাধু চক্র পুকুর খননের আড়ালে অবৈধভাবে মাটি কেটে ট্রাক্টরযোগে বিক্রি করে আসছে। মাটি পরিবহনের সময় রাস্তায় মাটি পড়ে সাধারণ মানুষের চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি করছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।


অভিযানকালে ঘটনার সত্যতা পেয়ে রাস্তার ওপর থেকে মাটি বোঝাই তিনটি ট্রাক্টর জব্দ করা হয়। পরে ট্রাক্টর চালকদের সঙ্গে নিয়ে খননকৃত পুকুরপাড়ে গেলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। ম্যাজিস্ট্রেটের আগমনের খবর পেয়ে এক্সকাভেটর মেশিনসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অপরাধে ট্রাক্টর চালকদের জরিমানা করা হয়। জরিমানা প্রাপ্তরা হলেন ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডুর নুর আলী মÐলের ছেলে ফারুক হোসেন ও মন্টু হোসেনের ছেলে আরিফ হোসেনকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা এবং আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের টুটুল হোসেনের ছেলে লিমনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


এর আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘোলদাড়ি ও জামজামি বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে এলপিজি গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান পরিচালনা করেন। অভিযানে তিনি ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাসসহ সব পণ্য বিক্রির নির্দেশ দেন এবং দ্রæত লাইসেন্স গ্রহণের জন্য সতর্ক করেন। পাশাপাশি প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশনা দেন। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এসময় উপজেলা ভ‚মি অফিসের নাজির সাজেদুর রহমান ও আলমডাঙ্গা থানার এসআই শীতল বিশ^াস সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

২ ঘন্টা আগে
সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

২ ঘন্টা আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

৩ ঘন্টা আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৪ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৫ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৫ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৭ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৭ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।