লগইন
মহেশপুর সীমান্ত থেকে ভারতে যাওয়ার সময় ১৫ জন আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ১২৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
মহেশপুর সীমান্ত থেকে ভারতে যাওয়ার সময় ১৫ জন আটক


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ১৫ জনকে আটক করেছে বিজিবি। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা কাঞ্চনপুর গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-নাটোরের সিংড়া উপজেলার থানার তেমুখ গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে জলিল চৌধুরী (৪১), তহুরুল ইসলাম (৩৫) একই গ্রামের আফছার আলী’র ছেলে রুবেল হোসেন (২৬), মৃতঃ আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৫৩), এন্তাজ চৌধুরীর ছেলে উজ্জল চৌধুরী (৪০), সোনা চৌধুরী (৩৮), তরজুল আলীর ছেলে শাহাদাত হোসেন (২৭), মৃত আলী হোসেনের ছেলে আলম আলী (৩৬), রফিকুল চৌধুরীর ছেলে রবিন হুড চৌধুরী (২৪), জহুরুল ইসলামের ছেলে আব্দুর রশিদ (৩৯), রফিকুল ইসলামের ছেলে মিঠুন চৌধুরী (৩২), একই উপজেলার সিংড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাফিজুর রহমান (৪১), গোলাম রসুলের ছেলে কাসেম আলী (৪৪), গাব্বার মিয়ার ছেলে রাশেদুল ইসলাম (২৩) ও মৃতঃ জনাব আলী’র ছেলে হাসেন আলী (৪৯)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কয়েকজন বাংলাদেশী অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীদের থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৬ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৭ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৭ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৮ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৯ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৯ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।