লগইন
ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে সাইকেল চালিয়ে জাতীয় শহীদ মিনারের পথে ৮ ভারতীয়
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ০৬:০০ বিকাল ৩১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে সাইকেল চালিয়ে জাতীয় শহীদ মিনারের পথে ৮ ভারতীয়

মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠায় শহীদ ভাষাসৈনিকদের আত্মাহুতির প্রতি সন্মান জানাতে ভারতের হুগলি জেলা থেকে ৮ সদস্যের একটি দল সাইকেল র‌্যালি নিয়ে বাংলাদেশে এসেছেন। ২১ ফেব্রুয়ারি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে উপস্থিত হবেন।


সেখানে তারা শহীদ ভাষাসৈনিকদের বিদেহী আত্মার সন্মানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন।


১৫ ফেব্রæয়ারি সন্ধ্যায় তারা আলমডাঙ্গা শহরে এসে পৌঁছেন। তারা আলমডাঙ্গায় রাত্রি যাপন করেন। ওই দিনই ভোরে তারা নিজ এলাকা থেকে যাত্রা শুরু করেন। গেদে আন্তর্জাতিক চেকপোস্ট হয়ে বিকেলে তিনি বাংলাদেশের দর্শনায় পৌঁছেন।

বৃহস্পতিবার তারা কুষ্টিয়া যাবেন। পরে পাবনা ও মানিকগঞ্জ ভ্রমণ শেষে ঢাকা পৌঁছবেন। সাইকেল র‌্যালি নিয়েই তারা এ ভ্রমণ সম্পন্ন করবেন।


প্রতিনিধি দলে রয়েছেন, শিক্ষক শৈবাল বন্দোপাধ্যায়, তার সহধর্মিণী মহুয়া বন্দোপাধ্যায়, বেসরকারি চআকুরিজীবী অঞ্জন দাস, শিক্ষক শ্রীকান্ত মন্ডল, শিক্ষক প্রণব কুমার মাইতি, শিক্ষক রমজান আলী, ব্যবসায়ী সত্যব্রত ভান্ডারী ও শিক্ষক প্রসেনজিৎ সরকার।


টিম লিডার শিক্ষক শৈবাল বন্দোপাধ্যায় বলেন, এ সাইকেল র‌্যালির উদ্দেশ্য হচ্ছে মায়ের ভাষার প্রতি সন্মান জ্ঞাপন ও বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করা।


এ টিমের সদস্য শিক্ষক রমজান আলী বলেন, বাংলাদেশের এসে উপলব্ধি করতে পারছি । এ ধরনের একটি যাত্রা দুই দেশের মানুষের মধ্যে যেমন বন্ধুত্বের সম্পর্ক মজবুত করছে, তেমনই দুদেশের অভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সচেতন হতে আগ্রহী করছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

৩১ মিনিট আগে
কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

৩২ মিনিট আগে
ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

২ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

২ ঘন্টা আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৫ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

মাসুদুজ্জামান

৫ ঘন্টা আগে
মাসুদুজ্জামান

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

৮ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।