লগইন
বিএনপি’র কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক করোনায় আক্রান্ত  দোয়া কামনা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ৮৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
বিএনপি’র কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক করোনায় আক্রান্ত দোয়া কামনা


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান করোনায় আক্রান্ত হয়েছেন। তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবার ও ঝিনাইদহ জেলা বিএনপি। বর্তমানে তিনি রাজধানীতে নিজ বাসায় চিকিৎসকের পরামর্শে চিকিৎসাধীন রয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ জানান, বিএনপি’র বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপি’র মানবাধিকার সম্পাদক এ্যাড. আসাদুজ্জামানের রোগ মুক্তিতে জেলা বিএনপি’র পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতা কামনা করেছেন।

জেলার শৈলকুপা উপজেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. হুমায়ন বাবর ফিরোজ জানান, কেন্দ্রীয় বিএনপি’র মানবাধিকার সম্পাদক ও ঝিনাইদহ জেলা শৈলকুপা-১ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করেছিলেন এ্যাড. আসাদুজ্জামান। তিনি করোনাকালীন সময়েও বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে যোগযোগ রেখে দলীয় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। হঠাৎ কয়েকদিন ধরে ঠান্ডা জ্বরে আক্রান্ত হলে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। গতকাল রাতে নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। এখন তিনি চিকিৎসকের পরামর্শে ঢাকায় বাসায় চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি জানার পর থেকেই দলীয় নেতৃবৃন্দসহ সকল স্তরের মানুষ তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। এছাড়াও আগামীকাল এ্যাড. আসাদুজ্জামানের নির্বাচনী এলাকা শৈলকুপা উপজেলা বিএনপি’র উদ্যোগে পৌরসভা ও প্রত্যেক ইউনিয়নের মসজিদে জুম্মার নামাজের পর তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করা হবে বলেও জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৫ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৬ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৬ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।