লগইন
বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ আলমডাঙ্গায়
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ জানুয়ারী, ২০২৫ | ০৬:০০ বিকাল ৮৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ আলমডাঙ্গায়

বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ আলমডাঙ্গায় রাতের খাবার খাওয়া শেষে স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। গত ২৬ জানুয়ারি সোমবার চুয়াডাঙ্গায় রাইজিং চুয়াডাঙ্গার জনসভা শেষে রাত সাড়ে ৯ টার দিকে আলমডাঙ্গায় উপস্থিত হন। আলমডাঙ্গার হ্যামলেট ক্যাফেতে তার জন্য রাতের খাবারের আয়োজন করে স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। তাদের সাথে কিছুসময় আলোচনা শেষে রাত ১১ টার দিকে ঢাকার উদ্দেশ্য রওনা দেন।


সংক্ষিপ্ত আলোচনায় হাসনাত আবদুল্লাহ বলেন, লড়াই আমাদের থেমে যায়নি। আরও বড় লড়াইয়ের ঘোষনা দিয়ে তিনি বলেন, ৫ আগষ্টের স্বৈরাচার পতনের পর কিছু অসহযোগিতা ও কিছু ভুলের কারণে জানগনের কাঙ্ক্ষিত ক্ষমতা তাদের হাতে তুলে দিতে পারিনি। কিন্ত জনগনের কাছে জনগনের ক্ষমতা তুলে দিতে আমরা লড়াই জারি রাখতে চাই।


হাসনাত আবদুল্লাহ ভারতের নাম উল্লেখ না করে বলেন, আওয়ামীলীগ সরকার বিদেশ মুখী ছিল। অত্যান্ত দুঃখের বিষয় স্বৈরাচার সরকারের বিরুদ্ধে গণআন্দোলনে আমাদের সহযোগী একটি দলও বিদেশ মুখী কথা বলছে। অতীত থেকে শিক্ষা নেওয়া হচ্ছে না। অতীত থেকে শিক্ষা না নেওয়ায় আওয়ামিলীগের করুন পরিনতি আমরা দেখেছি।
তিনি বলেন, দেশের ভুখন্ডের জন্য, দেশের জনগনের জন্য আমরা জীবনবাজি রেখে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি। এখন আমাদের বোনাস জীবনে জনগনের জন্য লড়াই জারি রাখবো।


জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সেল সদস্য আলমডাঙ্গার সন্তান মোল্লা ফারুক এহসান সফর সঙ্গী হিসেবে হাসনাত আবদুল্লাহকে আলমডাঙ্গায় নিয়ে আসেন। রাতের আহার পর্ব শেষে আলমডাঙ্গা উপজেলা ও পৌর জামায়াত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দের তিনি এক সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

৪২ মিনিট আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

৪৩ মিনিট আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

১ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

১ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

২ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

২ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৪ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৪ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।