সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
পৌর আওয়ামীলীগের দুই নেতার মারামারি
পৌর আওয়ামীলীগের মতবিনিময় সভায় দুই নেতার মারামারির ঘটনা ঘটেছে। ২৭ নভেম্বর সন্ধ্যায় আলমডাঙ্গা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, ২৭ নভেম্বর সন্ধ্যায় আওয়ামীলীগ অফিসে পৌর আওয়ামীলীগের মতবিনিময় সভা চলছিল। এক পর্যায়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক তবা বক্তব্য রাখছিলেন। তার বক্তব্যকে কেন্দ্র করে পৌর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাইফুর রহমান পিন্টুর সাথে বাকবিতন্ডা ও শেষে মারামারির ঘটনা ঘটে। এসময় চেয়ারের আঘাতে রক্তাক্ত জখম হন সাইফুর রহমান পিন্টু। এ ঘটনায় পিন্টু বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, মারামারির ঘটনায় সাইফুর রহমান পিন্টু লিখিত অভিযোগ করেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী পলাশ আহমেদের পক্ষে ১২ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা শেষে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ মাদক মামলায় গ্রেফতার ৭
৫ ঘন্টা আগে