লগইন
পীর সেজে অন্য নারীতে আসক্ত হয়ে স্ত্রীকে তালাকনামা পাঠানোয় ক্ষুব্ধ স্ত্রীর সংবাদ সম্মেলন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ মে, ২০২৪ | ০৬:০০ বিকাল ১১২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

পীর সেজে অন্য নারীতে আসক্ত হয়ে স্ত্রীকে তালাকনামা পাঠানোয় ক্ষুব্ধ স্ত্রীর সংবাদ সম্মেলন

পীর সেজে অন্য নারীতে আসক্ত হয়ে স্ত্রীকে তালাকনামা পাঠানোয় সংবাদ সম্মেলন করেছেন ক্ষুব্ধ স্ত্রী আরজিনা খাতুন চাঁদনী। গতকাল তিনি স্বামীর অত্যাচার, নির্যাতন ও একাধিক নারীর প্রতি আসক্তির প্রসঙ্গ তুলে সংবাদ সম্মেলন করেন।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আরজিনা খাতুন চাঁদনী বলেন, তিনি চুয়াডাঙ্গার জীবননগরের মনোহরপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। গত ২০১০ সালের ১৭ ডিসেম্বর আলমডাঙ্গার ডাউকি গ্রামের মতিয়ার রহমানের ছেলে হাসিবুল ইসলামের সাথে আমার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের তিন বছর পর আমার একটি পুত্র সন্তান জন্ম নেয়। তার বয়স এখন ১০ বছর।


তিনি জানান, সন্তান হওয়ার পর থেকেই স্বামী হাসিবুল আমার পিতার বাড়ি থেকে টাকা নিয়ে আনার জন্য চাপ দিতে থাকে। শারীরিকভাবে আমাকে নির্যাতন করতে থাকে। এ সময় থেকে আমার স্বামী নিজে পীর সেজে বাড়িতে আস্তানা গড়ে তোলে। সেই আস্তানায় বিভিন্ন নারীরা আসতে থাকে। আলমডাঙ্গা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী হোসনে আরা হাসু আমার স্বামীর সাথে পূর্ব পরিচয়ের সূত্র ধরে সেই আস্তানায় আসা শুরু করেন।

এক পর্যায়ে তারা স্বামী-স্ত্রীর মত মেলামেশা শুরু করেন। এতে আমি আপত্তি করলে আমাকে নির্যাতন করে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর হাসিবুল আমাকে তালাকনামা পাঠায়। আমি আমার সন্তানের সুরক্ষায় হাস্ুিলকে আসামী করে বিজ্ঞ জীবননগর আমলী আদালত চুয়াডাঙ্গায় যৌতুক নিরোধ আইনে একটি মামলা দায়ের করি।


সংবাদ সম্মেলনে আরজিনা খাতুন চাঁদনী তার স্বামী হাস্ুিবুলের অনাচার ও দুরাচারের শাস্তি পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

৩০ মিনিট আগে
বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

৩১ মিনিট আগে
১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

২ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

৪ ঘন্টা আগে
হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

৪ ঘন্টা আগে
অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

৫ ঘন্টা আগে
শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

৫ ঘন্টা আগে
ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

৭ ঘন্টা আগে
মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

৭ ঘন্টা আগে
সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।