লগইন
পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রস্তুতি সভা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ মার্চ, ২০২৪ | ০৬:০০ বিকাল ৭৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রস্তুতি সভা

আলমডাঙ্গায় পবিত্র মাহে রমজান মাসে কম মুনাফায় নিত্যপণ্য বিক্রয়, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়েছে। দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে। খোলা অবস্থায় ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি বন্ধে ব্যবস্থা গ্রহণসহ অসুস্থ গরু-ছাগল জবাই না করার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (১১ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে আসন্ন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রস্তুতি সভায় উপরোক্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে।

সভায় উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন বলেন, ‘রমজান মাসে কেউ সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। রমজান মাসের পবিত্রতা রক্ষা, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, সেহরি ও ইফতারের সময় সাইরেন বাজানো ব্যবস্থা সচল রাখতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পাশাপাশি উপজেলা প্রশাস সার্বক্ষণিক মাঠে থাকবে। কেউ সিন্ডিকেট গড়ে তুলে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’ এ সময় তিনি আরও বলেন, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ছিনতাই প্রতিরোধ, যানজট নিরসন, রাস্তায় যেখানে-সেখানে ভ্যানগাড়ি না রাখতে পুলিশ বিভাগ, র‌্যাব ও ট্রাফিক বিভাগকে এবং সেহরি ও ইফতারের নির্ধারিত সময়ে সাইরেন বাজানোর ব্যবস্থা গ্রহণের জন্য ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে অনুরো জানানো হয়। এছাড়া বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা বিশেষ করে তারাবীহ, সেহরি ও ইফতারের সময় লোডশেডিং যাতে না হয় এবং কোথাও বৈদ্যুতিক ট্রান্সফরমার নষ্ট হলে তা মেরামতে প্রস্তুত্তির ব্যাপারে বিদ্যুৎ বিভাগকে সজাগ থাকতে বলা হয়।

সভায় পবিত্র রমজান উপলক্ষ্যে ষাঁড় ও বলদ গরুর মাংস কেজি ৬৮০ টাকা ও বকনা গরুর মাংস ৬২০ টাকা, খাসির মাংস ৯৫০ টাকা, ও বকরির মাংস ৮০০ টাকা নির্ধারণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর সভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহিল কাফি।

এছাড়াও উন্মুক্ত আলোচনায় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, সমাজ সেবা অফিসার নাজমুল হোসেন, খাদ্য নিয়ন্ত্রন আব্দুল হামিদ, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি হাজী রফিকুল ইসলাম, বণিক সমিতির ক্যাশিয়ার আলা উদ্দিন, আলমডাঙ্গা থানার এসআই মিজানুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন সোনাহার, কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুল হক ডিটু, সাধারন সম্পাদক দেলোয়ার মোল্লা, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নিজাম উদ্দিন, পৌর স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আলমডাঙ্গা স্টেশন অফিসার আল মামুন, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আক্তারুজ্জামান, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

১ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

৩ ঘন্টা আগে
হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

৩ ঘন্টা আগে
অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

৪ ঘন্টা আগে
শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

৬ ঘন্টা আগে
মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

৬ ঘন্টা আগে
সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

সংসদীয় কমিটিতে প্রশ্ন

৭ ঘন্টা আগে
সংসদীয় কমিটিতে প্রশ্ন

দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

৭ ঘন্টা আগে
দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।