লগইন
নোংরা ও দুর্গন্ধযুক্ত অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত করার অধিকারী মিষ্টান্ন ভান্ডারের ৫০ হাজার টাকা জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ আগস্ট, ২০২৩ | ০৬:০০ বিকাল ৫৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

নোংরা ও দুর্গন্ধযুক্ত অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত করার অধিকারী মিষ্টান্ন ভান্ডারের ৫০ হাজার টাকা জরিমানা

নোংরা ও দুর্গন্ধযুক্ত অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত করার অপরাধে আলমডাঙ্গা শহরের স্বনামধন্য প্রতিষ্ঠান অধিকারী মিষ্টান্ন ভান্ডারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে অধিকারী মিষ্টান্ন ভান্ডারের মিষ্টির কারখানা ৭ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়।


৭ আগস্ট সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অধিকারী মিষ্টান্ন ভান্ডারে এ জরিমানা করা হয়।


এলকাবাসি জানায়, ইতোপূর্বে বেশ কয়েকবার তাদের কারখানায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার ভ্রাম্যমান আদালতে একাধিকবার অভিযান চালিয়ে জরিমানা করেছে। তাতেও তারা সতর্ক হয়নি। জরিমানা করার পর কয়েকদিন একটু পরিস্কার পরিচ্ছন্নভাবে মিষ্টি তৈরী করলেও কয়েকদিন পর যা তাই হয়ে যায়।


চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, আলমডাঙ্গা শহরের প্রাণকেন্দ্রে চারতলার মোড়ে অবস্থিত অধিকারী মিষ্টান্ন ভান্ডারের এলাকায় এক নামে পরিচিত। তাদের কারখানাটি শোরুম থেকে বেশ কিছুটা দুরে বড় ক্যানেলের পাশে। চারতলার মোড়ে তাদের দোকান ও শোরুম। তাদের বিরুদ্ধে ভোক্তাদের অভিযোগের শেষ নেই। তাদের মিষ্টির কারখানায় নোংরা ও দুর্গন্ধযুক্ত অস্বাস্থ্যকর পরিবেশ। যেখানে মিষ্টি তৈরি করে সেখানেই রয়েছে খোলা টয়লেট। টয়লেটটি তারা নিয়মিত পরিস্কারও করে না। সোমবার দুপুরে তাদের কারখানায় অভিযান চালিয়ে পচা মিষ্টি ও মিষ্টির পরিত্যক্ত রস উদ্ধার করা হয়। যা দিয়ে তারা পরবর্তিতে আবারও মিষ্টি তৈরীর কাজে লাগায়। তারা দইয়ের পাতিলে মানুষকে ওজনে কম দিয়ে আসছে। প্রতিকেজি দইয়ে ৩শ গ্রাম থেকে ৪শ গ্রাম কম দিয়ে আসছিল। এসব অপরাধে ভোক্তা সংরক্ষণ আইনে অধিকারী মিষ্টান্ন ভান্ডারের মালিক হারান অধিকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানা পরিস্কার পরিচ্ছন্ন করার জন্য ৭ দিনের জন্য বন্ধ করে দেয়া হয়। পরে পচা মিষ্টি ও মিষ্টির রস ড্রেনে ফেলে দেওয়া হয়।


তিনি আরও বলেন, এই ৭ দিন সময়ের মধ্যে অধিকারি মিষ্টান্ন ভান্ডারে পরিবেশ ঠিক করতে না পারলে স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলার শাখার সহকারি পরিচালক সজল আহমেদ। এসময় আলমডাঙ্গা থানার এসআই তারিফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

১ ঘন্টা আগে
নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

১ ঘন্টা আগে
ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

২ ঘন্টা আগে
কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

২ ঘন্টা আগে
ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

৪ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৪ ঘন্টা আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৭ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।