লগইন
“নিষিদ্ধ আ’লীগকে পুনর্জনম দিয়েছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান”- মসিউর রহমান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১২১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
“নিষিদ্ধ আ’লীগকে পুনর্জনম দিয়েছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান”- মসিউর রহমান


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহে নানা আয়োজনে বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে আলোচনা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। শহরের অগ্নিবীনা সড়কের বিএনপির কার্যালয়ে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা বিএনপি নেতা শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ মসিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ড্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা: ইব্রাহিম রহমান বাবু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রণক, জেলা ছাত্রদলের সভাপতি সৌমেনুজ্জামান সৌমেন ও কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সামসুর রহমানসহ অন্যান্যরা।

সভায় প্রধান অতিথি মসিউর রহমান বলেন, বর্তমান সরকার জোর করে ক্ষমতায় এসে দেশের গণতন্ত্রকে হত্যা করে স্বৈরতন্ত্র কায়েম করেছে। হাসিনার স্বৈরতন্ত্র বিশ্ব বেহায়া এরশাদের চেয়ে ভয়ংকর উল্লেখ করে মসির রহমান বলেন, বর্তমান সরকার রাজনৈতিক ভাবে পরাজিত হয়ে জিয়াউর রহমান সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে, মুক্তিযুদ্ধে তাদের দলের কেন্দ্রীয় নেতাদের কোন ভুমিকা ছিল না। ভারতে পালিয়ে তারা ইন্ডিয়া সরকারের রিলিফ খেয়েছে আর ফুর্তি করে বেড়িয়েছে। সে দিন জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষনার তুর্য্যুধ্বনী দেশবাসিকে ঝুদ্ধে ঝাপিয়ে পড়ার সাহস যুগিয়েছিল। শেখ মুজিবের নিষিদ্ধ দল আওয়ামীলীগকে পুর্নজনম দিয়েছিলেন। এখন তাদের মুখে বড় বড় কথা মানায় না।

মসিউর রহমান তার সময়কার ঝিনাইদহের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, আওয়ামীলীগ এমন একটা দল যারা হওয়া ভাতেও বেগুন দিতে জানে না। তিনি বলেন, যারা আমরা গড়া প্রতিষ্ঠান পুর্ণাঙ্গভাবে চালু করতে পারে না তারা কি করতে পারে তা জেলাবাসির জানা আছে। এদিকে শহরের এইচএসএস সড়কে দলটির জেলা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহবায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাস, সদর থানা বিএনপির আহবায়ক এ্যাড. কামাল আজাদ পান্নু, সদস্য সচিব আলমগীর হোসেন প্রমুখ। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার ও ঔষধ বিতরণ করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৬ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৭ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৭ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৮ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৯ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৯ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।