লগইন
নির্বাচনী প্রচারণা শুরু করেছেন গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. হাবিবুর রহমান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ নভেম্বর, ২০২৫ | ০৬:০০ বিকাল ২৯৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

নির্বাচনী প্রচারণা শুরু করেছেন গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. হাবিবুর রহমান

“দেশের প্রথম রাজধানীকে জ্ঞান, উন্নয়ন ও আলোকিত জনপদ গড়ার অঙ্গীকার” নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. হাবিবুর রহমান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী। ২১ নভেম্বর তিনি আলমডাঙ্গা বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেন। বধ্যভূমিতে গণসংযোগ শেষে নেতাকর্মীদের সঙ্গে মোটরসাইকেল শোডাউন করে পৌর মোটরসাইকেল হাটে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং সকলের কাছে ভোট চান।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. হাবিবুর রহমান আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামের সন্তান। তিনি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-আইন সম্পাদক ও বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের সদস্য সচিব (ঢাকা বার ইউনিট)।


গণসংযোগ শেষে পথসভায় তিনি বলেন, দেশের প্রথম রাজধানীর মর্যাদা অনুযায়ী চুয়াডাঙ্গাকে আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব। আমরা উন্নয়ন, সুশাসন ও জবাবদিহিতায় বিশ্বাস করি। চুয়াডাঙ্গায় মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং চুয়াডাঙ্গাকে সারাদেশে রোল মডেল জেলায় পরিণত করাই আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন-আমাদের লুটপাটের টাকা নেই। আমরা টাকা দিয়ে ভোট কিনতে পারবো না। আপনারা চুয়াডাঙ্গা আলমডাঙ্গার সন্তান হিসেবে আমাকে ট্রাক প্র্রতীকে ভোট দিন। আমরা চাঁদাবাজি ও টেন্ডারবাজি করি না, সৎভাবে রাজনীতি করতে চাই।


গণঅধিকার পরিষদ চুয়াডাঙ্গা জেলার সদস্য সচিব ইবনুর রশীদ মাশুকের উপস্থাপনায় পথসভায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ চুয়াডাঙ্গা জেলার সদস্য পিয়ারুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের জেলার যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন, যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান হিরনসহ গন, যুব, শ্রমিক ও ছাত্র অধিকার পরিষদের অন্যান্য নেতাকর্মীগণ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

১ ঘন্টা আগে
সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

১ ঘন্টা আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

২ ঘন্টা আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

২ ঘন্টা আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৩ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৪ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৪ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৬ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৬ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।