লগইন
নিমগ্ন পাঠাগারে বিশ্ব কবিতা দিবস উদযাপন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ মার্চ, ২০২৪ | ০৬:০০ বিকাল ৫৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

নিমগ্ন পাঠাগারে বিশ্ব কবিতা দিবস উদযাপন

আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন উপলক্ষে কবিতা পাঠের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ মার্চ ২০২৪ খ্রি. বৃহস্পতিবার দুপুর দুইটায় আলমডাঙ্গা বণিক সমিতি ভবনের চতুর্থ তলায় নিমগ্ন পাঠাগার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বে বিভিন্ন আঙ্গিকে কবিতার উপর আলোকপাত করেন ডা. শাফায়েতুল ইসলাম হিরো, মাওলানা ইমদাদুল হক ও মাওলানা হোসাইন আহমাদ।

আসরে স্বরচিত কবিতা পাঠ করেন শেখ শাফায়েত, বদিউজ্জামান বাদল, আল মাহমুদ প্রান্ত, আল আমিন ইসলাম সাগর, হোসাইন আহমাদ, আবু সোয়াইব শিমুল ও নাদিউজ্জামান রিজভী। বাঙালি খ্যাতিমান কবিদের কবিতা পাঠ করেন সোহেল রানা, ইমদাদুল হক, শারজিল হাসান, বেলায়েত হোসেন বিপু। ইংরেজি কবিতা পাঠ করেন সাব্বির আহমেদ ও নাদিউজ্জামান খান এবং আরবি কবিতা পাঠ করেন হোসাইন আহমাদ।

বিশ্ব কবিতা দিবস উপলক্ষে নিমগ্ন পাঠাগার আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ নিজ অভিমত ব্যক্ত করেন আফনাব আহমেদ নাহিয়ান, আবু সাঈদ ও ইসমাঈল হোসেন শিপন।

উল্লেখ্য, ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ মার্চ তারিখটিকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে। এই দিবস পালনের উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা। ইউনেস্কোর অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিলো, দিবসটি বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

৫৪ মিনিট আগে
মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৫৫ মিনিট আগে
ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

২ ঘন্টা আগে
হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

২ ঘন্টা আগে
অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

৩ ঘন্টা আগে
শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

৫ ঘন্টা আগে
মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

৫ ঘন্টা আগে
সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

সংসদীয় কমিটিতে প্রশ্ন

৬ ঘন্টা আগে
সংসদীয় কমিটিতে প্রশ্ন

দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

৬ ঘন্টা আগে
দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।