লগইন
নানা বাড়ি থেকে বের হয়ে প্রায় ১ মাসেও বাড়িতে ফেরেনি কিশোর হুসাইন আলী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ ফেব্রুয়ারি, ২০২৫ | ০৬:০০ বিকাল ৮৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

নানা বাড়ি থেকে বের হয়ে প্রায় ১ মাসেও বাড়িতে ফেরেনি কিশোর হুসাইন আলী


নানা বাড়ি থেকে বের হয়ে প্রায় ১ মাসেও বাড়িতে ফেরেনি কিশোর হুসাইন আলী। গত ৮ জানুয়ারি সকালে নানা বাড়ি আলমডাঙ্গার মাঝহাট গ্রাম থেকে চৌগাছার বড় নিয়ামতপুরে বাড়ি যাওয়ার জন্য বের হয় হুসাইন। ওইদিন দুপুরে নানা হুসাইনের মায়ের নিকট ফোন করে জানতে পারেন সে বাড়িতে যায়নি। এরপর থেকে আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ করতে থাকেন হুসাইনের স্বজনরা। হুসাইনকে না পেয়ে ১৮ জানুয়ারি নানি আলমডাঙ্গা থানায় সাধারন ডায়েরি করেন।


কিশোর হুসাইন আলী(১৩) যশোর জেলার চৌগাছা থানার বড় নিয়ামতপুর গ্রামের আব্দুল করীমের ছেলে। সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের মাজহাট গ্রামে ইনতাজুল হকের নাতী ছেলে।
হুসাইনের নানা ইনতাজুল ও নানী আজেদা খাতুন জানান, গত ৬ জানুয়ারি আমাদের বাড়ি বেড়াতে আসে হুসাইন। ২ দিন থাকার পর ৮ জানুয়ারি হুসাইন মামার নিকট থেকে ৩শ টাকা নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এরপর সে নিখোঁজ রয়েছে। প্রায় ১ মাস অতিবাহিত হলেও হুসাইনের কোন খোঁজ পাওয়া যায়নি। নানা বাড়ি থেকে বের হওয়ার দিন তার পরনে সাদা শার্ট ও জিন্স প্যান্ট ছিল। তার খোজ না পেয়ে নানি আলমডাঙ্গা থানায় সাধারন ডায়েরি করেন।


হুসাইনের মা হোসনে আরা বলেন, সব আত্মীয় স্বজনের বাড়িতে খুঁজে না পেয়ে পরে আমার মায়ের সাথে আলমডাঙ্গা থানায় এসে জিডি করেছি।


জিডি তদন্তকারী কর্মকর্তা এসআই জামাল জানান, হুসাইনের নানী তার নাতী ছেলে হারিয়ে গেছে মর্মে সাধারন ডায়েরী করেন। সাধারন ডায়েরীটির তদন্ত ভার তাকে দেওয়া হয়। তিনি দেশের সকল থানায় বার্তা পাঠিয়েছেন। তার সন্ধান বা তাকে পাওয়া গেলে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

৪২ মিনিট আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

৪৩ মিনিট আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

১ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

১ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

২ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

২ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৪ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৪ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।