লগইন
দেশে  করোনায় ১৯ জনের মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ২৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ
দেশে করোনায় ১৯ জনের মৃত্যু

বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায়  ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৮৬ জনে।

একই সময়ে ১৮৮৪ জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়ায় এই সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৮৭ হাজার ৮৪৯ জনে।

শুক্রবার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা শনাক্তে গত একদিনে ১৪০টি পরীক্ষাগারে অ্যান্টিজেন টেস্টসহ ১৬ হাজার ৩২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এসব পরীক্ষায় এক হাজার ৮৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাদের নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৮৪৯ জনে দাঁড়ালো।

এছাড়া একই সময়ে মারা যাওয়া ১৯ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৯৮৬ জনে দাঁড়াল।

আইইডিসিআরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন হাজার ৮৬৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ১৪ হাজার ৩১৮ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১.৫৪ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৬.৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪.৯৩ শতাংশ এবং শনাক্ত বিবেচেনায় মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৩ জন আর নারী ছয় জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ১২ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে চারজন এবং রাজশাহী, বরিশাল ও রংপুর বিভাগে একজন করে মারা গেছে। বাকি বিভাগগুলোতে কেউ মারা যায়নি। মারা যাওয়া ১৯ জনের সবাই হাসপাতালেই মারা গেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৩ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৩ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১০ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১১ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১১ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১২ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।