লগইন
ঝিনাইদহ সদর হাসপাতালে ডায়রিয়া রোগীদের উপচে পড়া ভিড়
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ নভেম্বর, ২০২১ | ০৬:০০ বিকাল ২৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ সদর হাসপাতালে ডায়রিয়া রোগীদের উপচে পড়া ভিড়


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহে ক্রমেই অবনতি হচ্ছে ডায়রিয়া পরিস্থিতি। শুরুর দিকে জেলা শহরে সংক্রমণ বেশী হলেও বর্তমানে বিভিন্ন উপজেলা থেকে ডায়রিয়া আক্রান্ত রোগীরা আসছে সদর হাসপাতালে। চলতি মাসের ১৯ দিনে ডায়রিয়ার চিকিৎসা নিয়েছেন ৮৭২ জন। রোববার হাসপাতালের মেডিসিন বিভাগে এ রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ১১৩ নারী পুরুষ ও শিশু। এরমধ্যে ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা গেছে এক মাদ্রাসা ছাত্র। রোববার সকালে সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে ডায়রিয়া রোগীদের উপচে পড়া ভিড়।

রোগীর তুলনায় বেড সংখ্যা কম থাকায় অনেকেই ফ্লোর ও বারান্দায় থেকে চিকিৎসা নিচ্ছে। এদিকে জনবল সঙ্কটের কারণে রোগী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। তবে পর্যাপ্ত খাবার স্যালইনসহ অন্যান্য চিকিৎসা সামগ্রী মজুদ রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ডায়রিয়া আক্রান্ত রোগীর স্বজন সাইদুর রহমান জানান, দুই দিন আগে বড় ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে সদর হাসপাতালে আনলে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করি। এখন কিছুটা ভালো আছে। তবে, তার বাড়ির আশেপাশে আরো অনেকে এ রোগে আক্রান্ত হয়েছেন বলে যোগ করেন। জেলার হরিনাকুন্ডু উপজেলা থেকে আশা হাসানুজ্জামান নামের এক রোগীর স্বজন বলেন, আমাদের পরিবারেরই তিনজন অসুস্থ হয়েছে। পরশু রাতে তাদের হাসপাতালে ভর্তি করেছি। এখনো সুস্থ হয়নি।

কয়দিন থাকা লাগবে তা বলতে পারছি না। শহরের কাঞ্চননগর এলাকার নারগিস নামের এক রোগী বলেন, হঠাৎ করে আমার ছেলের পাতলা পায়খানা শুরু হয়। তারপর আমার স্বামীর, পরে আমারও হয়েছে। কিসের জন্য হলো তা বলতে পারছি না। আমরা তো বাইরের খাবারও খাইনা। শুধু আমাদের পরিবারেরই না, বাড়ির আশপাশের অনেক লোকজনেরও হয়েছে। ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার জাকির হোসেন জানান, এখন পর্যন্ত ডায়রিয়া সংক্রমণ কমার কোন লক্ষণ পাওয়া যাচ্ছে না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সংক্রমণের সঠিক কারন জানতে এবং চিকিৎসার সুবিধার্থে ঢাকা থেকে উচ্চতর গবেষক টিম এখানে আসা প্রয়োজন। সে ক্ষেত্রে তারা ফলাফল জানালে চিকিৎসা প্রদান ও রোগ নিয়ন্ত্রণ সহজ হবে বলে জানান এই চিকিৎসক।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুর রেজিস্ট্রি কার্যালয়ে বিএনপি নেতাদের ঝটিকা পরিদর্শন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

৫ ঘন্টা আগে
মেহেরপুর রেজিস্ট্রি কার্যালয়ে বিএনপি নেতাদের ঝটিকা পরিদর্শন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

মেহেরপুরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
মেহেরপুরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেরপুরে কসমেটিকস ও ফ্যাশন অ্যাকসেসরিজ প্রতিষ্ঠান ‘ওপিএ’-এর শুভ উদ্বোধন

৭ ঘন্টা আগে
মেহেরপুরে কসমেটিকস ও ফ্যাশন অ্যাকসেসরিজ প্রতিষ্ঠান ‘ওপিএ’-এর শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে জিপিএ-৫ অর্জনকারী দুই ছাত্রীকে সংবর্ধনা

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে জিপিএ-৫ অর্জনকারী দুই ছাত্রীকে সংবর্ধনা

কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের লিখিত অভিযোগ ইসিতে

৮ ঘন্টা আগে
কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের লিখিত অভিযোগ ইসিতে

গাংনীর ধানখোলা ভূমি অফিসে তহশিলদার হুমায়ুন কবিরের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ

৯ ঘন্টা আগে
গাংনীর ধানখোলা ভূমি অফিসে তহশিলদার হুমায়ুন কবিরের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ

চাঁদাবাজি, অপহরণ ও নির্যাতনের অভিযোগে ছাত্রদল-যুবদল নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মেহেরপুরে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

৯ ঘন্টা আগে
চাঁদাবাজি, অপহরণ ও নির্যাতনের অভিযোগে ছাত্রদল-যুবদল নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মেহেরপুরে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

রুহুল কুদ্দুসের পদায়ন

১১ ঘন্টা আগে
রুহুল কুদ্দুসের পদায়ন

গাজীপুর, মিরপুর ও নারায়ণগঞ্জে সড়ক অবরোধ ও সংঘর্ষ

১১ ঘন্টা আগে
গাজীপুর, মিরপুর ও নারায়ণগঞ্জে সড়ক অবরোধ ও সংঘর্ষ

পর্দার আড়ালে এক ভিন্ন সত্তা

১২ ঘন্টা আগে
পর্দার আড়ালে এক ভিন্ন সত্তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।