লগইন
ঝিনাইদহ জেলা জুড়ে দাপিয়ে বেড়ানো ভূইফোঁড় সংগঠনের নেতারা উধাও!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ৮৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহ জেলা জুড়ে দাপিয়ে বেড়ানো ভূইফোঁড় সংগঠনের নেতারা উধাও!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঢাকার মতো ঝিনাইদহেও আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে গজিয়ে ওঠে ভুইফোঁড় সংগঠন। জেলার বিভিন্ন প্রন্তে ঝুলতো তাদের সাইন বোর্ড। আওয়ামীলীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা এ সব ভুইফোড় সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে। কিন্তু ঢাকায় হেলানা জাহাঙ্গীর ও দর্জি মনিরসহ হাইব্রীড নেতাদের গ্রেফতার অভিযান শুরু হলে তার ঢেউ ঝিনাইদহেও আছড়ে পড়ে।

তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ শহরে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, প্রজন্ম লীগ, তরুন লীগ, জয় পরিষদ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, মুক্তিযোদ্ধা লীগ, প্রচার লীগ, তথ্য প্রযুক্তি লীগ, বিশ্ব মুজিব সেনা ঐক্য পরিষদ ও অনলাইন লীগের নানা কার্যক্রম ও ব্যানার বিলবোর্ড চোখে পড়তো। এর মধ্যে অনলাইন লীগ ও বিশ্ব মুজিব সেনা ঐক্য পরিষদ অনলাইনে আওয়ামী লীগ সরকারের প্রচার প্রচারণা চালাতো। ঝিনাইদহের একটি বড় এনজিও’র প্রথমে বিএনপি, পরে জাতীয় পার্টি এবং সবশেষে আওয়ামী লীগে যোগ দিয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের বিলবোর্ড তৈরী করে শহরে টাঙান।

কুমিল্লা থেকে এসে আরেক ব্যক্তি ঝিনাইদহে এসে তথ্য প্রযুক্তিলীগ নামে একটি সংগঠন খুলে নিজেকে জেলা শাখার সাধারণ সম্পাদক দাবি করতেন। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ নামে সংগঠন খুলে ঝিনাইদহ ও ঢাকা দাপিয়ে বেড়োচ্ছেন এক নারী। তার বাড়ি মহেশপুর উপজেলার পান্তাাপাড়া গ্রামে। ঝিনাইদহে একজন এমপির ছত্রছায়ায় ওই নারী এখন মহেশপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার স্বপ্ন দেখছেন। ইতিমধ্যে তিনি নানা জনহিতকর কাজ করে জনপ্রিয় হয়ে উঠেছেন।

এ সব ভুইফোঁড় সংগঠন নিয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অশোক কুমার ধর বলেন, ঝিনাইদহে কোন ভূইফোঁড় সংগঠনই সুবিধা করতে পারেনি। আমাদের অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, তাতী লীগ, জাতীয় শ্রমিক লীগ ও বর্তমানে আওয়ামী মৎস্যজীবী লীগ নিয়মিত সক্রিয় থাকায় কোন সংগঠন সুবিধা করতে পারেনি। তিনি বলেন কথিত ওই সব সংগঠনের কোন নেতিবাচক কর্মকান্ডে আওয়ামী লীগের দায়বদ্ধতা নেই।

অশোক ধরের ভাষ্যমতে অনেকেই নিজেদের অসৎ উদ্দেশ্য সাধনের জন্য সংগঠন খোলে। নেতার নাম ভাঙিয়ে চলে। ঝিনাইদহ জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ সালমা ইয়াসমিন বলেন, ১/১১ এর সময় থেকেই আমি রাজপথে আছি। মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ করতে অনেকেই কয়েক দিন আসে আবার হারিয়ে যায়। তবে অনেকেই নিজেদের সৌন্দর্য-গুন দিয়ে কিছু দিনের মধ্যে জায়গা পেয়ে যায়। স্বার্থ হাসিল হলে আবার হারিয়ে যায়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৪ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৫ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৫ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৬ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৭ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৭ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।