লগইন
ঝিনাইদহে যৌতুক না দেওয়ায় গৃহবধুকে অমানুষিক নির্যাতন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৯১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে যৌতুক না দেওয়ায় গৃহবধুকে অমানুষিক নির্যাতন


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের ছোট ভাদড়া গ্রামে যৌতুক না দেওয়ায় সিমা খাতুন (১৯) নামের এক গৃহবধুকে অমানুষিক নির্যাতন করেছে তার স্বামী ও শ্বশুড় বাড়ির লোকজন। সোমবার রাতে এ ঘটনা ঘটে। নির্যাতিতা সিমা খাতুনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিমার মা আঙ্গুরা খাতুন জানান, ১ বছর আগে ছোট ভাদড়া গ্রামের টিপু বিশ্বাসের ছেলে রনি বিশ্বাসের সাথে বিয়ে হয়।

বিয়ের সময় পরিবার থেকে রনিকে সোনার গহনাসহ নানা উপকরণ দেওয়া হয়। বিয়ের পর কিছুদিন সব কিছু ঠিক থাকলেও ৬ মাস পর থেকে সিমার উপর নির্যাতন শুরু করে রনি ও তার পরিবার। বাবার বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করায় প্রায়ই তাকে শারিরীক ও মানষিক নির্যাতন করে আসছিল।

সর্বশেষ মঙ্গলবার রাতে সিমা খাতুনকে রনি, শ্বশুড় টিপু সুলতান ও শ্বাশুড়ি তাকে অমানষিক নির্যাতন করে। মারধরে অজ্ঞান হয়ে গেলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সিমার মা আঙ্গুরা খাতুন বলেন, রনি জোড়াদহ ভূমি অফিসে চাকুরি করে। বিয়ের পর থেকে ওই লোভী রনি আমার মেয়েকে নির্যাতন করছে। আমি এর বিচার চাই। অভিযুক্ত রনি বিশ্বাস বলেন, অনেক বিষয় আছে ভাই।

সরাসরি দেখা করেন বলতে পারব। এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, ঘটনাটি শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৬ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৭ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৭ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৮ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৯ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৯ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।