লগইন
ঝিনাইদহে পৃথক অভিযানে অস্ত্রসহ লাল্টু বাহিনীর সদস্য রনি, গাঁজা ও মদসহ মাদক ব্যবসায়ি আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ জুলাই, ২০২১ | ১২:০০ রাত ৮৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে পৃথক অভিযানে অস্ত্রসহ লাল্টু বাহিনীর সদস্য রনি, গাঁজা ও মদসহ মাদক ব্যবসায়ি আটক


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- সন্ত্রাসী ও নাশকতা কর্মকান্ড চালানোর খবর পেয়ে র‌্যাব-৬ রনি আহম্মেদ (৩১) নামে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে। রনি ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও পান্তাপাড়া গ্রামের লাল্টু বাহিনীর সদস্য। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি, একটি মোবাইল সেট ও দুইটি সিমকার্ড উদ্ধার করা হয়। ঝিনাইদহ র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ১৪ জুলাই মধ্যরাতে খবর পেয়ে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী গ্রামের হারেজ মোড় থেকে তাকে আটক করা হয়।

কোন কিলিং মিশন বাস্তাবায়নের জন্য রনি সেখানে অপেক্ষা করতে পারে বলে র‌্যাবের সুত্রগুলো জানায়। এদিকে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গয়েশপুর গ্রাম থেকে ৬ কেজি ৯’শ গ্রাম গাজা ও ৫০০ মিলি বিদেশী মদসহ দেলোয়ার হোসেন (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে ছিনাইদহ র‌্যাব।

দেলোয়ার মহেশপুরের বড়বাড়ি গ্রামের আব্দুল গফুরের ছেলে। র‌্যািবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাদক কেনাবেচার খবর পেয়ে র‌্যাব বড়বাড়ি গ্রামে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা দেলোয়ার পালানোর চেষ্টা করে। এ সময় তার কাছ থেকে ৬.৯ (ছয় কেজি নয়শত গ্রাম) গাজা ও ৫০০ মিলি বিদেশি মদ জব্দ করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৪ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।