লগইন
ঝিনাইদহে করোনা রোগীর স্বজনদের মাঝে মাসব্যাপি খাবার বিতরণ কর্মসূচীর উদ্বোধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ৮৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে করোনা রোগীর স্বজনদের মাঝে মাসব্যাপি খাবার বিতরণ কর্মসূচীর উদ্বোধন


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে রোগী ও রোগীর স্বজনদের মাঝে দুই মাসব্যাপি বিনামূল্যে খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল মিলনায়েতনে রাশিদা হাসান ফাউন্ডেশন’র পক্ষ থেকে এ খাবার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসূচীর উদ্বোধন করেন সদর হাসপাতালের তত্ববধায়ক ডাঃ হারুন অর রশিদ।

বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন রাশিদা হাসান ফাউন্ডেশনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা লোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর হাসপাতালের আরএমও ডাঃ মিথিলা ইসলাম, ফাউন্ডেশনের পরিচালক আলি হাসান কিবরিয়া, সহ-সভাপতি জাকারিয়া মিঠু, ঝিনাইদহ জেলা সোসাইটির সাবেক যুগ্ম সম্পাদক সাইফুর রহমান মিঠু ও সাংবাদিক এম সাইফুল মাবুদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মন্টু মিয়া, আমিনুল ইসলাম পল্টু ও আব্দুল হান্নান প্রমুখ।

রাশিদা হাসান ফাউন্ডেশনের পরিচালক আলি হাসান কিবরিয়া বলেন, জেলায় করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় হাসপাতালে রোগীর চাপ ব্যাপক ভাবে বেড়ে গেছে। জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে রোগীরা ভর্তি হচ্ছে। রোগীদের সাথে থাকা স্বজনরা ঠিকমত খাবার পাচ্ছেন না।

তাদের দুর্ভোগের কথা চিন্তা করে রাশিদা হাসান ফাউন্ডেশন এ কর্মসূচী হাতে নিয়েছে। প্রতিদিন দুপুরে বিনামূল্যে ১০০ প্যাকেট করে খাবার সরবরাহ করা হচ্ছে। দুই মাসব্যাপি এ কর্মসুচি চলবে। প্রয়োজনে এ কার্যক্রমের মেয়াদ আরো বাড়ানো হতে পারে বলে জানান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৪ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৫ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৫ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৬ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৭ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৭ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।