লগইন
ঝিনাইদহের সাংবাদিক তারেক জাহিদের পিতার ২৫তম মৃত্যু বার্ষিকী পালিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ৮৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহের সাংবাদিক তারেক জাহিদের পিতার ২৫তম মৃত্যু বার্ষিকী পালিত


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩নং কুতুবপুর ইউনিয়নের জনপ্রিয় ইউপি মেম্বর ও বদরগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এরশাদ আলীর ২৫তম মৃত্যু বার্ষিকী বিস্তারিত কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়। এ উপলক্ষ্যে শুক্রবার মরহুমের পরিবারের পক্ষ থেকে জীবনা গ্রামে কবর জিয়ারত ও ঝিনাইদহ শহরের উপ-শহরপাড়ায় দোয়ার মাহফিলের আয়োজন করে।

এরশাদ আলী মেম্বর জীবনা গ্রামের মৃত. আজিবর বিশ্বাসের সেজো ছেলে এবং ৩ নং কুতুবপুর ইউনিয়নের তিন তিনবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য ছিলেন (৬টি গ্রামের)। এরশাদ আলী মেম্বরের জীবদ্দশায় তিনি এলাকার মানুষের জন্য সর্বচ্চ দ্বায়ীত্ব পালন করে আপামর মানুষের হৃদয়ে চির-স্বরণীয় হয়ে আছেন। সে সময় অত্যাধিক জনপ্রিয় হওয়ার কারনে তাঁকে ৩নং কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে প্রাথমিক ভাবে এরশাদ আলী মেম্বরের নাম ঘোষনা করেন তৎকালীন ৩ নং কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মহসিন।

চেয়ারম্যান হিসাবে প্রাথমিক ভাবে এরশাদ আলী মেম্বরের নাম ঘোষনা করার কিছু দিন পরেই তিনি ১৯৯৬ সালের ৬ই আগষ্ট (২২শে শ্রাবণ) চরমপন্থি দলগুলোর স্বার্থ সিদ্ধি ও রাজনীতির বলি হন এলাকাজুড়ে জনপ্রিয়তার র্শ্বীর্ষে থাকা সেই এরশাদ আলী মেম্বর। ২৩ বছর আগে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দল পুর্ববাংলা কমিউনিষ্ট পার্টির একাংশ নিজেদের ফায়দা লুটার তাগিদে ও এলাকার প্রতিদ্বন্দি কিছু লোকের চক্রান্তে জীবনা গ্রামের নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে জিম্মি করে উঠিয়ে নিয়ে গিয়ে গ্রামের ঈদগাহ ময়দানে রাত ৯টার দিকে এরশাদ আলী মেম্বরকে নির্মম ভাবে গুলি করে হত্যা করে।

সে সময় তার পরিবারে ও এলাকাজুড়ে নেমে এসেছিল শোকের ছায়া। এলাকার শত শত নারী পুরুষ জনপ্রিয় এরশাদ আলী মেম্বরের মুখ খানি শেষবারের মত দেখতে ছুটে আসেন জীবনা গ্রামে তার বাড়িতে। মরহুমের বড় ছেলে জাহিদুর রহমান তারিক দৈনিক বীরদর্পণ, দৈনিক মাথাভাঙ্গা, দৈনিক দেশেরবাণী পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি হিসাবে দীর্ঘদিন ধরে সুনামের সহিত দ্বায়িত্ব পালন করছেন। সাংবাদিক জাহিদুর রহমান তারিক তার পিতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, এরশাদ আলী মেম্বর বদরগঞ্জ বাজারের আলীয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় ও বদরগঞ্জ মহাবিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সদস্য ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৪ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৫ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৫ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৬ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৭ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৭ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।