লগইন
জাতীয় ক্রীড়া পরিষদ চুয়াডাঙ্গা জেলার ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ জানুয়ারী, ২০২৫ | ০৬:০০ বিকাল ১২৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

জাতীয় ক্রীড়া পরিষদ চুয়াডাঙ্গা জেলার ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন

জাতীয় ক্রীড়া পরিষদ চুয়াডাঙ্গা জেলার ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন করেছে। গত ১৯ জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত ৩৪.০৩.০০০০.০০৪.০৫.০২৪.২৪-১৬৩- নং স্মারকে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২ (১৫) এবং ধারা ৮ অনুসারে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এটি জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের অনুমোদনের ভিত্তিতে কার্যকর হয়েছে।


নতুন অ্যাডহক কমিটিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম (পদাধিকার বলে) আহ্বায়ক, প্রফেসর এস এম ইস্রাফিল ক্রীড়া অনুরাগী সদস্য, সাবেক খেলোয়াড় মোল্লা মো. ফারুক এলাহী সদস্য, সাবেক খেলোয়াড় ও কোচ মাহমুদুল হক লিটন সদস্য, কামরুল হাসান কাজল ছাত্র প্রতিনিধি সদস্য, মেহেরাব্বিন সানভী ক্রীড়া সাংবাদিক সদস্য ও চুয়াডাঙ্গার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (পদাধিকার বলে সদস্য সচিব।


জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে প্রয়োজনীয় অবশিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।


নতুন এই কমিটিতে সাবেক খেলোয়াড়, ক্রীড়া অনুরাগী, ছাত্র প্রতিনিধি এবং ক্রীড়া সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা স্থানীয় ক্রীড়া ব্যবস্থাপনায় নতুন দৃষ্টিভঙ্গি ও কার্যক্রম যুক্ত করবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

৪২ মিনিট আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

৪২ মিনিট আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

১ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

১ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

২ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

২ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৪ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৪ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।