লগইন
চুয়াডাঙ্গার সাবেক পুলিশ সুপারের দেহরক্ষি চাকুরিচ্যুত পুলিশ কনস্টেবল হাবিব অস্ত্রসহ গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ এপ্রিল, ২০২৫ | ০৬:০০ বিকাল ১২৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গার সাবেক পুলিশ সুপারের দেহরক্ষি চাকুরিচ্যুত পুলিশ কনস্টেবল হাবিব অস্ত্রসহ গ্রেফতার

চুয়াডাঙ্গার সাবেক পুলিশ সুপারের দেহরক্ষি চাকুরিচ্যুত পুলিশ কনস্টেবল হাবিবুর রহমান হাবিবসহ ৫ জনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। গত ৩১ মার্চ সোমবার বিকালে কুষ্টিয়া মিরপুর উপজেলার চক গ্রাম থেকে অস্ত্রগুলিসহ তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চক গ্রামের হাফিজুর রহমানের ছেলে চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল হাবিবুর রহমান হাবিব (৩৩), একই গ্রামের আব্দুর রহমানের ছেলে জসীমউদ্দীন (৩৮), মিরপুর উপজেলার কুর্শার গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে বাচ্চু (৩০), বাবর আলীর ছেলে লিটন (৩৫), মৃত শামসুর ছেলে সাজেদুল ইসলাম (২৩)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাকিলাদাহ ক্যাম্প পুলিশের এএসআই জানে আলম জানতে পারে চক গ্রামের শরিফুল ইসলামের বাড়ির পিছনে পাকা রাস্তার উপরে কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এএসআই জানে আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে দুটি মোটরসাইলে থাকা ৫জন ব্যক্তি পালানোর চেষ্টা করছে। এসময় তিনি তাদেরকে আটক করে। বিষয়টি তিনি মিরপুর থানার অফিসার ইনচার্জকে জানান। পরে মিরপুর থানার এসআই রুহুল আজমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক ৫ জনকে তল্লাশি করে। তাদের তল্লাশির একপর্যায়ে চাকুরিচ্যুত পুলিশ কনস্টেবল হাবিবুর রহমান হাবিবের প্যান্টের পকেট থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে।

এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান, অস্ত্র ও গুলিসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

১৪ মিনিট আগে
সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

১৫ মিনিট আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

১ ঘন্টা আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

১ ঘন্টা আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

২ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

২ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৩ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৩ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৫ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৫ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।