লগইন
চলে গেলেন চিকিৎসায় আলো জ্বালানো চিকিৎসক ডাক্তার শাফায়েত: আলমডাঙ্গা কাঁদছে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ অক্টোবর, ২০২৫ | ০৬:০০ বিকাল ২৭৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চলে গেলেন চিকিৎসায় আলো জ্বালানো চিকিৎসক ডাক্তার শাফায়েত: আলমডাঙ্গা কাঁদছে

 আলমডাঙ্গা যেন এক মুহূর্তে থমকে দাঁড়িয়েছিল—শত হৃদয়ের প্রিয় গরিবের ডাক্তার, আলমডাঙ্গার প্রথম মানবিক চিকিৎসক  শাফায়েতুল ইসলামের চিরবিদায়ের সংবাদে। নানা দীর্ঘ ১৮ বছরের রোগশোকের পর শনিবার রাত পোণে ১২ টায় বাবুপাড়ার নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন এই মানবিক চিকিৎসক  ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। ১৮ বছর পূর্বে সড়ক দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন। প্রাণে বেঁচে গেলেও চিরজীবন চলাফেরার সক্ষমতা হারান। তিনি আলমডাঙ্গার প্রথম এমবিবিএস চিকিৎসক,  যিনি গরীবের ডাক্তার নামে অধিক পরিচিত ছিলেন।

মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী ও একমাত্র কন্যা ডাঃ নফিজা আনজুম হিমুকে, রেখে গেছেন অসংখ্য গুণগ্রাহী আর ভালোবাসায় সিক্ত স্মৃতি।

 ২৬ অক্টোবর দুপুর ১২টার দিকে জানাযা শেষে দারুস সালাম কবরস্থানে লাশ দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন শ শ মানুষ—সহকর্মী, সহপাঠী, রাজনীতিক, শিক্ষক, ব্যবসায়ী, ছাত্র, আর অসংখ্য রোগী যারা  তাঁর হাতে পেয়েছিলেন জীবনের আশ্বাস।

ডাঃ শাফায়েতুল্লাহ ২০০৭ সালের ১০ নভেম্বর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আজীবন পঙ্গুত্ব বরণ করেন। কিন্তু অদম্য মনোবলে তিনি চিকিৎসা সেবা ও মানবতার ব্রত ছাড়েননি—হুইলচেয়ারে বসেই রোগীদের পাশে থেকেছেন যতদিন সম্ভব। রোগি দেখার ফি নেওয়া কখনই মূখ্য ছিল না তার কাছে। গরীব দু:খীদের তিনি টাকা ছাড়াই চিকিৎসাসেবা দিতেন। কখনোই তিনি রোগিদের সাথে রাগারাগি করতেন না। মুখে স্মিত হাসি লেগেই থাকতো। স্বভাবসুলভ হাসিঠাট্টা ছিল সার্বক্ষণিক সঙ্গী। এ কারণেই আলমডাঙ্গাবাসীর কাছে তিনি পরিচিত ছিলেন “গরিবের ডাক্তার” নামে।

জানাজার আগে শোকাভিভূত কণ্ঠে তাঁর সহকর্মী ও শুভানুধ্যায়ীরা স্মৃতিচারণ করেন। বক্তব্য রাখেন সহপাঠী মনিরুজ্জামান, ডাঃ আলহাজ্ব লিয়াকত আলী, ডাঃ হাসানুজ্জামান নুপুর, বিএনপির চুয়াডাঙ্গা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ শরিফুজ্জামান শরিফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নওরোজ সাইদ, এবং আলমডাঙ্গার চিকিৎসা ও সমাজসেবা অঙ্গনের বহু বিশিষ্টজন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন, সম্পাদক আমিনুল ইসলাম রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুনসহ শিক্ষাঙ্গন, ব্যবসায় ও রাজনীতির শীর্ষ ব্যক্তিবর্গ।

চলে গেলেন এক সময়ের আলমডাঙ্গার সেবক, কিন্তু রেখে গেলেন চিকিৎসা ও মানবতার অমর দৃষ্টান্ত—যা এই মাটির মানুষের হৃদয়ে থেকে যাবে দীর্ঘদিন।

মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দু'আ চেয়েছেন এ

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

১ ঘন্টা আগে
সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

১ ঘন্টা আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

২ ঘন্টা আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

২ ঘন্টা আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৩ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৪ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৪ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৬ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৬ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।