লগইন
খুব নিরবেই পৃথিবী থেকে বিদায় নিলেন মিশু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ সেপ্টেম্বর, ২০২৩ | ০৬:০০ বিকাল ৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
খুব নিরবেই পৃথিবী থেকে বিদায় নিলেন মিশু


খুব নিরবেই পৃথিবী থেকে বিদায় নিলেন মিশু। এত অল্প বয়সে (৩৩) চিরতরে হারিয়ে যাবেন সকলের প্রিয় মিশু তা কেউ কল্পনাও করেনি।
সম্প্রতি তিনি হার্ট অ্যাটার্ক করেন। তাকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ও পরে ঢাকার নোভানা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দিনগত রাত দুইটার দিকে তিনি মারা যান।

মাত্রাতিরিক্ত স্থুলতায় ভুগছিলেন মিশু। শৈশব থেকেই তিনি স্থুলকায় ছিলেন। স্থুল শরীর নিয়েই শিশু মিশু স্বাভাবিক জীবনযাপনের কোষেস করতেন। হাটাহাটি, খেলাধুলা, পড়াশোনা সব। অত্যন্ত সরল ও মিশুক প্রকৃতির ছিলেন। শহরের একমাত্র স্থুল শিশু ছিলেন মিশু। তারপর আবার অত্যন্ত মিশুক। সব মিলিয়ে মিশু সকলের নিকট সহজেই প্রিয় হয়ে উঠেন। সকলের আদর কেড়েছেন। সকলের সাথেই ছিল সহজ আন্তরিকতা।

হোটেল ম্যানেজমেন্ট এন্ড ট্যুরিজম নিয়ে পড়াশোনা করে নিজ শহরে ফিরে আসেন। নিজেই হয়ে উঠেন উদ্যোক্তা। গড়ে তোলেন " মিশুর রান্নাঘর"। শহরে বেশ পরিচিতি পেয়েছে তার এ উদ্যোগ। ব্যবসা মোটামুটি চলছিল। এরই মধ্যে এ দু:সংবাদ!

আলমডাঙ্গা কলেজপাড়ার অবসরপ্রাপ্ত ব্যাংকার আশরাফুল আজাদ বলুর একমাত্র ছেলে মিশু বিবাহিত ছিলেন। তার দুটি সন্তান। তারা একেবারেই শিশু। ২/৩ বছর বয়স। পিতা কী তা বুঝে উঠার আগেই তাদের হতে হল পিতৃহারা। মাথার উপর থেকে বটবৃক্ষের ছায়া অপসারিত হল। ভবি্য্যত হল কণ্টকাকীর্ণ। স্বামীকে হারিয়ে দুই শিশু সন্তান নিয়ে স্ত্রী এখন দুচোখে অন্ধকার দেখছেন।

গতকাল বাদ জুমা জানাযা শেষে আলমডাঙ্গা দারুস সালাম কনরস্থানে লাশ দাফন করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

১ ঘন্টা আগে
নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

১ ঘন্টা আগে
ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

২ ঘন্টা আগে
কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

২ ঘন্টা আগে
ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

৪ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৪ ঘন্টা আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৭ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।