লগইন
খাসকররা মাধ্য‌মিক বিদ্যাল‌য়ের ল্যাপটপ চু‌রি ক‌রে বিক্র‌য়ের ঘটনায় প্রধান শিক্ষক ও ক্রেতা তিন পুলিশের বিরু‌দ্ধে তদন্ত শুরু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ০৬:০০ বিকাল ৩১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খাসকররা মাধ্য‌মিক বিদ্যাল‌য়ের ল্যাপটপ চু‌রি ক‌রে বিক্র‌য়ের ঘটনায় প্রধান শিক্ষক ও ক্রেতা তিন পুলিশের বিরু‌দ্ধে তদন্ত শুরু

আলমডাঙ্গার খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ল্যাপটপ স্থানীয় ক্যাম্পের তিন পুলিশের কাছে বিক্রির ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তোপের মুখে পড়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সিদ্দিক ও তিন পুলিশ সদস্য। ইতোমধ্যে প্রধান শিক্ষক বিক্রিত ল্যাপটপ ফেরত নিয়ে বিদ্যালয়ের ল্যাবে জমা দিয়েছেন।


জানা যায়, গতকাল সোমবার আলমডাঙ্গার খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাবের ল্যাপটপ বিক্রি করে দেওয়ার অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষক গোলাম সিদ্দিক, আইসিটি শিক্ষক পাপিয়া সুলতানা ও ল্যাব সহকারী সজল হোসেনকে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর ডেক পাঠান। জেলা প্রশাসকের নির্দেশে তিনি দুপুরে তাদের তলব করেন। জিজ্ঞাসাবাদের সময় প্রধান শিক্ষক অকপটে বিদ্যালয়ের ল্যাবের ল্যাপটপ বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করেন। এ সময় তিনি কৃতকর্মের জন্য ক্ষমা চান।


উপজেলা অ্যাসিস্ট্যান্ট প্রগ্রামার মোস্তাফিজুর রহমান জানান, বিদ্যালয়ের ল্যাবের ল্যাপটপ প্রধান শিক্ষক বিক্রি করেছেন পুলিশ সদস্যদের কাছে এ ঘটনাটি আমি পত্রিকা পড়ে জানতে পারি। পরে বিদ্যালয়ের ল্যাবে সরেজমিন পরিদর্শনে গিয়ে সবগুলি ল্যাপটপ দেখতে পেয়েছি। ফলে ভেবেছিলাম পত্রিকার সংবাদ ভিত্তিহীন। কিন্তু পরবর্তীতে জানতে পেরেছি যে, ঘটনাটি জানাজানি হলে বিক্রিত ল্যাপটপ ফেরত নিয়েছেন প্রধান শিক্ষক। বিষয়টি বিব্রতকরও।


অনেকের ধারণা, সুষ্ঠু তদন্ত হলে এ ন্যাক্কারজনক ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হবে প্রধান শিক্ষকের। এমনকি চাকুরিচ্যূতও হতে পারেন।


বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত প্রায় ৫ মাস বেতন বন্ধ অভিযুক্ত প্রধান শিক্ষক গোলাম সিদ্দিকের। অবৈধ পন্থায় বিদ্যালয়ে জনবল নিয়োগের দায়ে বেতন ভাতা বন্ধ করা হয়েছে। এরই মধ্যে বিদ্যালয়ের ল্যাবের ল্যাপটপ বিক্রি করে দেবার মত অপরাধে জড়িয়ে পড়েন।


অন্যদিকে, বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ল্যাপটপ কিনেছিলেন যে তিন পুলিশ সদস্য তাদের বিরুদ্ধেও বম তদন্ত শুরু হয়েছে। সরকারি চাকুরত তিন পুলিশ সদস্যের বিদ্যালয়ের ল্যাবের ল্যাপটপ ক্রয়ের ঘটনা মুখরোচক কাহিনি হিসেবেও এলাকায় ব্যাপক আলোচিত হচ্ছে। প্রধান শিক্ষকের এ অবৈধ ও অনৈতিক কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তিন পুলিশ সদস্য ক্রয় করেছেন ল্যাপটপগুলি।


এ ঘটনায় পৃথকভাবে আরেকটি তদন্ত শুরু হয়েছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, তিনি নিজেই ঘটনাটি তদন্ত করছেন। তদন্তের অংশ হিসেবে ইতোমধ্যে অভিযুক্ত তিন পুলিশ সদস্য ও প্রধান শিক্ষকের সাথে কথা বলেছেন।


প্রশঙ্গত, খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে মোট ১৭টি ল্যাপটপ রয়েছে। প্রধান শিক্ষক গোলাম সিদ্দিক ফেরৎ দেয়ার শর্তে নিজে ব্যবহার করবেন বলে ১টা, তার মেয়ের জন্য ১টা এবং বোনের মেয়ের জন্য ১টা মোট ৩টি ল্যাপটপ স্কুল থেকে নিয়ে যান। কয়েক মাস হয়ে গেলেও তিনি ল্যাপটপ তিনটি আর ফেরৎ দেননি। সম্প্রতি ফাঁস হয়ে যায় যে, ল্যাপটপ তিনটি তিনি স্থানীয় ক্যাম্পের তিন পুলিশ সদস্যের কাছে অল্প দামে বিক্রি করে দিয়েছেন।


প্রধান শিক্ষক যে ল্যাপটপগুলি বিক্রি করছেন, সেগুলি বিদ্যালয়ের। তিনি গোপনে বিক্রি করছেন। এটা ক্রেতা পুলিশরাও জানতেন। এই সুযোগ তারাও নিয়েছিলেন। তারা কিনলেও ল্যাপটপের প্রতিশ্রুত মূল্য দিচ্ছিলেন না। প্রধান শিক্ষকও প্রকাশ্যে টাকার জন্য চাপ দিতে পারছিলেন না। এরই মধ্যে ল্যাপটপ কেনা এক কনস্টেবল বদলী হয়ে অন্যত্র চলে যান। বেকায়দায় পড়েন প্রধান শিক্ষক। তিনি ক্যাম্পের আইসির কাছে গোপনে ঘটনা খুলে বলেন এবং এর একটা সুরাহার আবেদন জানান। এরপর এক কান থেকে দুই কান হয়ে ঘটনা এলাকায় জানাজানি হয়ে যায়। ঘটনাটি দৈনিক মাথাভাঙ্গা পত্রিকাসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

২৮ মিনিট আগে
কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

৩০ মিনিট আগে
ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

২ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

২ ঘন্টা আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৫ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

মাসুদুজ্জামান

৫ ঘন্টা আগে
মাসুদুজ্জামান

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

৮ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।