লগইন
কোটচাঁদপুরে গাছের ডালে আটকে থাকা যুবককে উদ্ধার করল ফায়ার সার্ভিস
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ৯০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
কোটচাঁদপুরে গাছের ডালে আটকে থাকা যুবককে উদ্ধার করল ফায়ার সার্ভিস


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহেরে কোটচাঁদপুরে মেহগনি গাছের পাতা পাড়তে গিয়ে গাছের ডালে আটকে থাকা তরিকুল ইসলাম (১৮) নামে এক যুবককে বিশেষ ব্যবস্থায় উদ্ধার করলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা।

শনিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে ৯৯৯ থেকে ফোন পেয়ে উপজেলার কাগমারী গ্রামের পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার কাগমারী গ্রামের পশ্চিমপাড়ার মাসুদ পারভেজের ছেলে তরিকুল শনিবার বেলা সাড়ে ১০টার দিকে গাছের পাতা পাড়তে একটি বড় মেহগনী গাছে উঠে।

এসময় গাছের উপরে উঠে সে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে এক যুবক গাছে উঠে রশি দিয়ে তরিকুলকে গাছের ডালে বেঁধে রাখে। পরে ৯৯৯ কল দেওয়া হয়। খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মই দিয়ে গাছে উঠে।

পরে যুবকের শরীরে রশি বেঁধে বিশেষ ব্যবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে ফায়ারসার্ভিস। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

কোটচাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার প্রদীপ কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা পৌনে ১২টার দিকে ৯৯৯ থেকে জানতে পারি-গাছের ডালে যুবক আটকে আছে। খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৫ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৬ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৬ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।