লগইন
কুষ্টিয়ায় হতে পারে লকডাউন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ জুন, ২০২১ | ১২:০০ রাত ১৩৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়ায় হতে পারে লকডাউন

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন এবং আক্রান্ত আরো ৭৩ জন। আজ বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম সাম্প্রতিকীর কুষ্টিয়া অনিক আহমেদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় ২২২টি নমুনা পরীক্ষা করা হয়। কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন ৭৩ জন। কোভিড শনাক্তের হার ৩৫ দশমিক ০৯ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায়ও ২২২ জনের পরীক্ষা হলে। সেখানে কভিড পজিটিভ ছিলেন ৬৭ জন ও শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৫০ শতাংশ।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ৫০টি শয্যা করোনা ইউনিটে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা রোগী ভর্তি আছেন ১০৫ জন। গতকাল বুধবার পর্যন্ত ভর্তি ছিলেন ৫৪ জন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছেই।

অন্যদিকে, গত ৩ জুন থেকে সাত দিনে কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন। জেলায় মোট মারা গেছেন ১২৩ জন।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন জুনের শুরু থেকেই জেলায় করোনার বিস্তার বৃদ্ধি পেয়েছে। কুষ্টিয়ার সিভিল সার্জন জানান, কুষ্টিয়া সদর উপজেলা ও শহরজুড়ে লকডাউনের বিষয়টি এখন চিন্তা করার সময় এসেছে। এটি এখন একটি সিদ্ধান্তের ব্যাপার।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

১ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

২ মিনিট আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

১ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

১ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

২ ঘন্টা আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

২ ঘন্টা আগে
মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

৩ ঘন্টা আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।