লগইন
কুষ্টিয়ার মিরপুরে সাত ছিনতাইকারী আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:০০ রাত ২২৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুরে সাত ছিনতাইকারী আটক

কুষ্টিয়ার মিরপুরে ডিমবোঝায় শ্যালো ইঞ্জিন চালিত আগলামন (স্থানীয় যান) ছিনতাই চক্রের মূল হোতাসহ সাতজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কুষ্টিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) আজমল হোসেন।

গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার চড় ঘোস্তা এলাকার ট্রাকচালক লিটন ব্যাপারী, বরিশাল জেলার আগুন ঝরা উপজেলার চেঙ্গুটিয়া এলাকার ওয়াহিদ আলম, মাগুরা সদর উপজেলার রাওতলা এলাকার সাইদুল ইসলাম, পাবনার ঈশ্বরদী উপজেলার চর কারিগর এলাকার শুকনাল ওরফে শুকুর আলী, বাবুলচারা এলাকার আরাফাত হোসেন, বাঁশের বাঁধা এলাকার ইমন প্রামানিক, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা পশ্চিমপাড়া এলাকার ওসমান গণি।

সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমল হোসেন জানান, গত বছরের ৩১ জানুয়ারি রাত সাড়ে তিনটার সময় পাবনা থেকে ছেড়ে আসা একটি ডিমবাহী শ্যালো ইঞ্জিন চালিত আগলামন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নয় মাইল এলাকা থেকে ছিনতাই হয়। এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে মিরপুর থানায় মামলা করেন।

এ ঘটনায় মিরপুর থানা পুলিশ লালন শাহ সেতুর টোল প্লাজার সিসিটিভি ফুটেজ দেখে ট্রাকের ড্রাইভার লিটন ব্যাপারীকে আটক করে। পরে তার দেওয়া তথ্য মতে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ওই চক্রের মোট সাতজনকে আটক করা হয়। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার গলগন্ড গ্রামের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধার করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

১ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

১ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৮ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৯ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৯ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১০ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১১ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১১ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।