লগইন
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ আইনজীবী’র মৃত্যুতে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ১৩৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ আইনজীবী’র মৃত্যুতে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ আইনজীবী’র মৃত্যুতে ২৩ই আগষ্ট রবিবার ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে দুপুর সাড়ে ১২ টায় রেফারেন্সটি অনুষ্ঠিত হয়। জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ শওকত হোসাইন এর সভাপতিত্বে রেফারেন্সের দরখাস্ত শুনানি করেন ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ খান আক্তারুজ্জামান।

রাষ্ট্র পক্ষে রেফারেন্স গ্রহণ করার জন্য বক্তব্য প্রদান করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডঃ ইসমাইল হোসেন (বাদশা)। পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে রেফারেন্স অনুষ্ঠানটি শুরু করা হয়। পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন ঝিনাইদহ বারের সিনিয়র সদস্য আবু তৈয়েব।অনুষ্ঠানের শুরুতেই মারা যাওয়া আইনজীবীদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাকারিয়া মিলন।

উল্লেখ্য করোনা ভাইরাস কালীন সময়ে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডঃ খান মোঃ রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম মোহন, খলিলুর রহমান, ও বাচ্চু মিয়া নামের ৪ আইনজীবী করোনাকালীন সময়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। তাই ফুলকোর্ট রেফারেন্সের মাধ্যমে রবিবার জেলার সকল আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। কোর্ট রেফারেন্স অনুষ্ঠানে জেলার সকল বিচারক ও বারের আইনজীবী গণ উপস্থিত ছিলেন। প্রয়াত আইনজীবীদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন সিনিয়র আইনজীবী খান গোলাম মোর্শেদ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৫ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৬ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৬ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৭ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৮ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৮ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।