লগইন
কঠোর লকডাউনে ঝিনাইদহে মোড়ে মোড়ে চেকপোস্ট তবুও বেড়েছে মানুষ ও যান চলাচল
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ জুলাই, ২০২১ | ১২:০০ রাত ৮১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
কঠোর লকডাউনে ঝিনাইদহে মোড়ে মোড়ে চেকপোস্ট তবুও বেড়েছে মানুষ ও যান চলাচল


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু রোধে সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধের (লকডাউন) চতুর্থ দিনছিল সোমবার। বিধিনিষেধে রিকশা ছাড়া সব ধরনের যন্ত্রচালিত গণপরিবহন বন্ধ থাকার কথা। ঝিনাইদহ শহরে লকডাউনের চিত্রছিল ভিন্ন। ঝিনাইদহ পৌর এলাকায় বিভিন্ন মোড় বা স্থানে পুলিশ চেকপোষ্ট বসানো হয়েছে। বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে আইন শৃঙ্খলা বাহিনী বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসাবাদ করছেন।

তবুও বেড়েছে মানুষের চলাচল, তেমনই বেড়েছে যানবাহনের সংখ্যা। চেকপোস্টে রিকশা-যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আবার মোবাইল কোট করে জরিমানা ও করা হচ্ছে। গত ৪ দিনে ঝিনাইদহে লগডাউন পালন হচ্ছে ঢিলেঢালা ভাবে। ব্যবসায়িরা দোকানের সামনে বসে গোপনে মামলামাল বিক্রি করছে। ঝিনাইদহ শহরসহ বিভিন্ন গ্রাম এলাকায় ঘুরে দেখে গেছে, প্রায় সবগুলো সড়কেই আগের তিন দিনের তুলনায় ব্যক্তিগত যানবাহন,ইজিবাইক, রিকশা, নছিমন,করিমন, আলমসাধু, সিএনজি ও মানুষের চলাচল বেড়েছে কয়েকগুণ।

চেকপোস্ট গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা ছিল সেটা তেমন দেখা যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে গত ৩ দিনে অবৈধভাবে মানুষের চলাচল ও যান চালানোর কারণে বেশ কয়েকটি মামলা করা হয়েছে। তাছাড়া শহরের আরাপপুর সড়ক, মুজিব মোড়, হামদহ মোড়, পাগলাকানায় মোড়, মেইন বাসষ্টান্ডে ও মোবাইল টিমসহ বেশ কয়েকটি স্থানে চেকপোষ্ট বসানো হয়েছে। চেকপোষ্টে পুলিশ তল্লাশি করছে। কিছুকিছু চেকপোস্টে অপ্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন তাদেরকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। গাড়ির নামে মামলা হয়েছে, গুনতে হয়েছে জরিমানা।

আরো জানা গেছে প্রতিদিন ২৫ থেকে ৩০ জন করে করোনা রোগি হাসপাতালে ভর্তি হচ্ছে। গুরুতর করোনা রোগির জন্য রাখা হয়েছে সদর হাসপাতালের পুরোনো বিল্ডিং ও আইসলেশন হিসাবে ডাইরিয়া ওয়ার্ড ব্যাবহার করা হচ্ছে। প্রতিদিন ৫০০ থেকে সাড়ে ৫,শ করোনার ভ্যাকসিন গ্রহন করছেন সাধারন মানুষ। করোনার টিকা গ্রহনের জন্য সাধারন মানুষ অধিক আগ্রহী হয়ে উঠেছে। এছাড়া ব্যক্তিগত গাড়ি ও রিকশার পাশাপাশি মোটর সাইকেলের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। মটর সাইকেলে ২/৩ জন করে চলাচল করছে।

এদিকে, বেশকিছু আবাসিক এলাকা ও অলিগলি ঘুরে দেখা যায়, মাস্ক ব্যবহার না করেই অপ্রয়োজনে অধিকাংশ মানুষ চলাফেরা করছে। এসব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়েনি। এসব এলাকার অলিগলিতে প্রায় প্রতিটি চায়ের দোকানই খোলা রাখা হয়েছে। প্রায় সব এলাকাতেই বিধিনিষেধ মানতে এমন অনীহা দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে জনসমাগম। আর সন্ধ্যা থেকে পাড়া মহল্লায় দূরত্ব না মেনে চলে অপ্রয়োজনে ঘোরাফেরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

২ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৩ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৩ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৪ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৫ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৫ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।