লগইন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা-১ আসনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ নভেম্বর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৪৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা-১ আসনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা-১আসনের নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে দায়িত্ব শীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর মঙ্গলবার ৩ টায় আলমডাঙ্গা পান্না কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সামাবেশে চুয়াডাঙ্গা ১ আসেনর নির্বাচন আসন পরিচালক শেখ নুর মোহাম্মদ হুসাইন টিপু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চুয়াডাঙ্গা-২ আসেনর সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের আমীর রুহুল আমিন। তিনি বলেন, আওয়ামী লীগ আমাদের ৬ জন সর্বোচ্চ নেতাকে কারাগারে আটকিয়ে রেখে হত্যা করেছে।

তিনি আরো বলেন জামায়াতের আদর্শ তুলে ধরতে হবে। বিগত ১৭ বছর ধরে আমাদের ভাইদেরকে খুন গুম করে আয়না ঘরে রাখা, ফাসির দড়িতে ঝুলিয়ে শহীদ করাসহ এমন কোন ন্যাক্করজনক কাজ নেই যে আওয়ামীলীগ করেনি। তারই প্রতিশোধ হিসেবে আগামী নির্বাচনে জামায়াত জয়লাভ করতে হবে। বিএনপি মনে করেছিল জামায়াতের ভোট গুলো নিয়ে তারা আবার ক্ষমতায় যাবে। কিন্তু আমরা বলতে চাই যারা নিজেদের দলের কর্মীদের সাথে মারামারি করে ১৭৬ জনকে হত্যা করেছে এবং ৭১ জন মহিলাকে ধর্ষণ করেছে তারা আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে।

তিনি আরো বলেন, আজ সাধারণ মানুষ চাই তাদের ছেলে মেয়েদের বিনা ঘুষে চাকরি হোক, নিজের অধিকারটুকু ফিরিয়ে পাক। আমরা হাসপাতালের চিকিৎসা সেবাকে আধুনিকায়ন করতে চাই। রাজনীতি করার অপরাধে জামায়াতে ইসলামী কারো নামে অন্যায়ভাবে হয়রানিমূলক মামলা হতে দেবে না। আপনারা এই ৫৪ বছরে যা পাননি তা আমরা করতে চাই, আমাদেরকে একবারের জন্য সুযোগ দিন। আমাদের বিরোধী বন্ধুদেরকে বলতে চাই তোমরা দেশের জন্য কাজ করে জনপ্রিয়তা অর্জন করো। আমরা মিথ্যা আশ্বাস দিয়ে কারোর ভোট নিব না। জামায়াতের কর্মীরা মাদকমুক্ত, পর্দা করে, সৎ পথে চলা থেকে শুরু করে সুদ, ঘুষ, জ্বিনা ব্যাভিচারমুক্ত এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য কাজ করে।


সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি চুয়াডাঙ্গা -১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মাসূদ পসরভেজ রাসেল, সমাজ কল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হুসাইন, আইন বিষযক সম্পাদক দারুস সালাম, শ্রমিক কল্যাণ বিভাগের জেলা সভাপতি কাইমুদ্দিন হিরোক, আলমডাঙ্গা উপজেলা আমীর শফিকুল ইসলাম বকুল, আলমডাঙ্গা পৌর জামায়াতের আমীর মাহের আলী, গাংনী-আসমানখালী থানার আমীর আব্বাস উদ্দিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামাল, গাংনী- আসমানখালী সেক্রেটারি কামরুল হাসান সোহেল, চুয়াডাঙ্গা সদর উপজেলার নায়েবে আমীর মাওরানা রুহুল আমিন মল্লিক, আলমডাঙ্গা পৌর সেক্রেটারি মসলেম উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাষ্টার ও গাংনী-আসমানখালী নায়েবে আমীর সেলিম রেজা প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

১ ঘন্টা আগে
সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

১ ঘন্টা আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

২ ঘন্টা আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

২ ঘন্টা আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৩ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৪ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৪ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৬ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৬ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।